×
সদ্য প্রাপ্ত:
জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়ে ২৬২ কোটি ঘনফুট ঢাবি ক্যাম্পাসে শিক্ষার্থীদের গতিবিধি এবং বহিরাগতদের ওপর নজরদারি করতে চালু হচ্ছে এআই ক্যামেরা ভারতসহ ১০ দেশের ওপর শতভাগ শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের আনিসুল হকের বিরুদ্ধে ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের চার্জশিট দাখিল সরকার বিদেশি শক্তির কাছে মাথা নত করবে না: রাশেদ খাঁন ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম, বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ছে বিক্ষোভ আসিফ নজরুলের ‘একক সিদ্ধান্তে’ বিশ্বকাপ খেলতে ভারতে যায়নি বাংলাদেশ: তদন্ত কমিটি সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণ সিলেটে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা
  • প্রকাশিত : ২০২৪-০৬-১৩
  • ২৪৯ বার পঠিত
কে এম শাহীন রেজা, নিজস্ব প্রতিনিধি, কুষ্টিয়া ॥
কুষ্টিয়ার কুমারখালীতে আড়াই মাস বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শিশুটি গত সোমবার রাতে মা ও নানির সঙ্গে শুয়ে থাকা অবস্থায় নিখোঁজ হয়। রাতের খাবারের পর তার মায়ের সঙ্গে ছেলে ইসরাফিলকে নিয়ে ঘুমিয়ে পড়েন তিনি। রাত ১০টার দিকে হঠাৎ ঘুম ভেঙে দেখতে পান তার পাশে ইসরাফিল নেই। রহস্যজনক এ ঘটনায় শিশুটির বাবা জিয়ার রহমান কুমারখালী থানায় অজ্ঞাত কয়েকজনকে আসামি করে মামলা করেছেন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকিবুল ইসলাম জানান, বুধবার বিকেলে উপজেলার বাগুলাট ইউনিয়নের আদাবাড়িয়ার মাঠের বিল থেকে ওই শিশুর মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার ইসরাফিলকে সঙ্গে নিয়ে বাবার বাড়ি উপজেলার বাগুলাট ইউনিয়নের আদাবাড়িয়া গ্রামে বেড়াতে আসেন তার মা। রাতের খাবারের পর তার মায়ের সঙ্গে ছেলে ইসরাফিলকে নিয়ে ঘুমিয়ে পড়েন তিনি। রাত ১০টার দিকে হঠাৎ ঘুম ভেঙে দেখতে পান পাশে ইসরাফিল নেই। দরজায় খিল না দিয়েই ঘুমিয়েছিলেন তারা। তাৎক্ষণিক বাড়ির সবাই আশপাশে খোঁজাখুঁজি করেও ইসরাফিলের সন্ধান পাননি। পরে সকালে থানায় জানানো হয়। বুধবার বিকেলে মাঠের বিল মাঠ থেকে শিশুর মরদেহ উদ্ধার করে পুলিশ।

কুমারখালি থানার ওসি আকিবুল ইসলাম বলেন, শিশুটির মৃত্যু রহস্যজনক। রাত ১০টার দিকে মা ও নানির পাশ থেকে শিশুটি নিখোঁজ হয়ে গেল। এই ঘটনা খুবই অস্বাভাবিক। ময়নাতদন্তের জন্য তার মরদেহ কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat