×
সদ্য প্রাপ্ত:
ডিসেম্বরের মধ্যে ঢাকায় এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ চালু: মাহদী আমিন দেড় ঘণ্টার ব্যবধানে তিন ভূমিকম্প, কেঁপে উঠল দেশের বিভিন্ন অঞ্চল শাহজালাল বিমানবন্দরে দুই বিমানকর্মীর জুতায় মিলল ৯ কেজি স্বর্ণ শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী চট্টগ্রাম বন্দরের এনসিটি টার্মিনাল চালাবে বিদেশি অপারেটর, খসড়া চুক্তি অনুমোদন সংরক্ষিত এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টির আসন শূন্য ঘোষণা মিরপুরের সংঘর্ষে সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব আগামী দুই মাসে আসছে ১৯ কার্গো এলএনজি: পেট্রোবাংলা মিরপুরে হকার উচ্ছেদ ঘিরে পুলিশের গাড়ি ভাঙচুর, সিটি কর্পোরেশনের গাড়িতে আগুন
  • প্রকাশিত : ২০২৪-০৬-১৩
  • ২৬৪ বার পঠিত
নেত্রকোনা প্রতিনিধিঃ 
হাওরের দেশীয় প্রজাতির মাছের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে হাওর অধ্যষিত মৎস্য সংরক্ষণ আইন বাস্তবায়নের লক্ষ্যে নেত্রকোনা আটপাড়া উপজেলায় নিষিদ্ধ চায়না জালের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন আটপাড়া  উপজেলা মৎস্য অধিদপ্তর । 

বৃহস্পতিবার দুপুর ১-৩ টা  পর্যন্ত আটপাড়া উপজেলার বানিয়াজান  ইউনিয়নের শুমাইখালি ব্রিজের নিচে থেকে ও স্বরমুশিয়া ইউনিয়নের পাগলা  বিল হতে অবৈধ চায়না জাল জব্দ করেন। এসময় অভিযানে উপস্থিত ছিলেন আটপাড়া উপজেলা সহকারী কমিশনার ভূমি নিলুফা ইয়াসমিন নিপা, উপজেলা ভারঃ মৎস্য অফিসার কামরুল হাসানসহ অন্যান্যরা।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি )নিলুফা ইয়াসমিন নিপা জানান, চায়না জাল দিয়ে মাছ শিকার করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। ছোট ও মা মাছ রক্ষার্থে এবং মাছের উৎপাদন বৃদ্ধির স্বার্থে মৎস্য সম্পদ ধ্বংসকারী অবৈধ এ ধরনের জালের ব্যবহার বন্ধে নিয়মিতভাবে অভিযান অব্যাহত থাকবে।

ভারঃ  উপজেলা মৎস্য কর্মকর্তা কামরুল হাসান বলেন, নিষিদ্ধ চায়না জাল যত্রতত্র ব্যবহার রুখতে অভিযান চালিয়ে চায়না  দুয়ারী জাল ৭টি দৈর্ঘ্য ৩৫০ মিটার লম্বা  ৩৫ হাজার টাকার মূল্যের জাল আটক করে পুড়িয়ে ধ্বংস করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat