×
সদ্য প্রাপ্ত:
সন্ত্রাস দমনে ক্রসফায়ারের প্রয়োজন নেই, দেশের আইনই যথেষ্ট: আইনমন্ত্রী ২৪ ঘন্টায় হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ১০৩০ চট্টগ্রাম বন্দরের কনটেইনার টার্মিনাল বিদেশীদের ইজারার সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি ঘোষণা দক্ষ জনবল তৈরি হলে ৪ বছরে রেমিট্যান্স তিনগুণ হবে : পরিকল্পনা প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরান তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে, পারমাণবিক হামলার সম্ভাবনা : টাকার কার্লসন চিকিৎসা নাকি ডিজিটাল মার্কেটিং: ডা. জাহাঙ্গীর কবির ও তাঁর প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তর ও বিএমডিসির তদন্ত রাজধানীর জাতীয় ঈদগাহ এলাকা থেকে অজ্ঞাত ২ মরদেহ উদ্ধার এসএসসি পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, জিপিএ-৫ বাড়ল ৩ হাজার ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান টানা পাঁচ দিন ভারী বৃষ্টির আশঙ্কা, সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর সতর্কসংকেত
  • প্রকাশিত : ২০২৪-০৬-১৫
  • ২২৩ বার পঠিত
নেত্রকোনা প্রতিনিধি:
আর মাত্র দুইদিন বাকি। ধর্মপ্রাণ মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয়  উৎসব "ঈদ-উল- আযহা"। আর এই ঈদ- উল আযহা'কে সামনে রেখে ঈদ আনন্দকে ভাগাভাগি করে নিতে "নেত্রকোণা মানবসেবা ফাউন্ডেশন"-এর পক্ষ থেকে গরীব অসহায়  ২৪ টি পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার, ১৪ জুন বিকাল ৪ টায় নেত্রকোনা আল হুদা মডেল মাদ্রাসার হল রুমে এই সামগ্রী বিতরন করা হয়।

এ সময় "নেত্রকোণা মানবসেবা ফাউন্ডেশনে" এর সভাপতি মোঃ হাফেজ মাওলানা আবু দারদা'র সভাপতিত্বে,  সাধারণ সম্পাদক মোঃ তোফাজ্জল তালুকদারের সঞ্চালনায় ও মোঃ রাজন বিশ্বাস মাহিন- এর পরিচালনায় সামগ্রিক কার্যক্রম সুষ্ঠু ভাবে সম্পন্ন হয়।  উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আহমেদ বিন আব্দুল খালেক (পরিচালক আল হুদা মডেল মাদরাসা) ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তরিকুল ইসলাম এবং আবু ছাদেক খান, মৌলবি সাহেব সহ (শিক্ষক বাউসি মাদরাসা)উক্ত সংগঠনের সদস্যবৃন্দ।

এ সময় বক্তারা বলেন, আপনাদের এই ঈদ উপলক্ষ্যে, আজকে যে ঈদ উপহার দেওয়া হচ্ছে এটি আপনারা কেউ দান হিসেবে নিবেন না। এটা আপনাদের জিনিস, আপনাদের হাতে শুধুমাত্র  আমরা তুলে দিচ্ছি।
আরও বলেন,"এই রিজিক আপনার জন্য বরাদ্দ করা হয়েছে, আমরা শুধু আপনার কাছে পৌঁছে দিচ্ছি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat