×
সদ্য প্রাপ্ত:
মাদারীপুরে ৮০০ কোটি টাকার সেতু, নির্মাণস্থান পরিদর্শনে এমপি জাহান্দার আলী একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ফুলগাজীতে প্রবাসীর জমিতে আগুন, শতাধিক ফলের গাছ কেটে ফেলার অভিযোগ এক গোল, দুই অ্যাসিস্টে মেসির রাজকীয় বিদায় ভিজিএফ কার্ড এর মাধ্যমে ২০ কেজি চাল দেওয়ার সিদ্ধান্ত ডিসেম্বরের মধ্যে ঢাকায় এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ চালু: মাহদী আমিন দেড় ঘণ্টার ব্যবধানে তিন ভূমিকম্প, কেঁপে উঠল দেশের বিভিন্ন অঞ্চল শাহজালাল বিমানবন্দরে দুই বিমানকর্মীর জুতায় মিলল ৯ কেজি স্বর্ণ শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী চট্টগ্রাম বন্দরের এনসিটি টার্মিনাল চালাবে বিদেশি অপারেটর, খসড়া চুক্তি অনুমোদন
  • প্রকাশিত : ২০২৪-০৬-২৩
  • ২৩৯ বার পঠিত
ইমাম হোসাইন, তিতাস:
কুমিল্লার হোমনায় বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষে রোববার (২৩ জুন) সকালে হোমনা পৌর মার্কেটের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে পৌরসভা কার্যালয়ের মিলনাতয়নে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে হোমনা পৌর সভার মেয়র এ্যাড. মো. নজরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একেএম সিদ্দিকুর রহমান আবুল।

হোমনা উপজেলা আ'লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ শাহিনুজ্জামান খোকনের সঞ্চালনায় এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আ'লীগের সহ-সভাপতি মো.শাহ আলম খন্দকার, উপজেলা আ'লীগের সাবেক সহ-সভাপতি হাবিবুর রহমান,মো.শফিকুল ইসলাম,সাবেক যুগ্ন-সাধারণ সম্পাদক গাজী ইলিয়াস, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো.মহসিন সরকার, পৌর আ'লীগের সভাপতি শাহনুর আহমেদ সুমন কমিশনার, ভিআরডিবি'র সাবেক চেয়ারম্যান মো.মেজবাহ উদ্দিন সরকার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি দেলোয়ার হোসেন ফারুক,পৌর আ'লীগের সাবেক সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন মোসলেম, চান্দেরচর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো.আবুল বাশার মোল্লা, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক মো.জাকির হোসেন প্রমুখ। এসময় হোমনা উপজেলা আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat