×
সদ্য প্রাপ্ত:
ডিসেম্বরের মধ্যে ঢাকায় এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ চালু: মাহদী আমিন দেড় ঘণ্টার ব্যবধানে তিন ভূমিকম্প, কেঁপে উঠল দেশের বিভিন্ন অঞ্চল শাহজালাল বিমানবন্দরে দুই বিমানকর্মীর জুতায় মিলল ৯ কেজি স্বর্ণ শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী চট্টগ্রাম বন্দরের এনসিটি টার্মিনাল চালাবে বিদেশি অপারেটর, খসড়া চুক্তি অনুমোদন সংরক্ষিত এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টির আসন শূন্য ঘোষণা মিরপুরের সংঘর্ষে সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব আগামী দুই মাসে আসছে ১৯ কার্গো এলএনজি: পেট্রোবাংলা মিরপুরে হকার উচ্ছেদ ঘিরে পুলিশের গাড়ি ভাঙচুর, সিটি কর্পোরেশনের গাড়িতে আগুন
  • প্রকাশিত : ২০২৪-০৬-২৪
  • ৩০০ বার পঠিত
গোমস্তাপুর উপজেলা প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর গোমস্তাপুর এর আয়োজনে সোমবার ২৪ জুন সকাল ৮ টার সময় গোমস্তাপুর উপজেলা সভাকক্ষে  ২৩ - ২৪ অর্থবছরে খরিফ-২/২৪-২৫ মৌসুমে কৃষি প্রণোদনা আওতায় রোপন আমন ধানের উফশী  আবাদ ও উৎপাদনের বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ এর শুভ উদ্বোধন করা হয়। উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে গোমস্তাপুর উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও)নিশাত আনজুম অনন্যা এর সভাপতিিত্বে আরম্ভ হয় । এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ,  ৪৪ চাঁপাইনবাবগঞ্জ -২ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য মোঃ জিয়াউর রহমান । বিদ্যুৎ ও জ্বালানী মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি সভাপতি  এমপি মহোদয় প্রতিজন কৃষকদের হাতে ৫কেজি করে ধানের বীজ এবং ১০ কেজি করে ( ডিএপি) রাসায়নিক সার তুলে দেন । অর্থ বছরে ১ হাজার ৬০০ জন কৃষকের মাঝে বিনামূল্যে ধান বীজ ও স্যার বিতরণ করা হবে। এমপি মহোদয় বক্তব্য বলেন কৃষকদের মাঝে স্যার ভূত্বকী দিয়ে নির্লস ভাবে কাজ করে যাচ্ছেন ,মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা । তিনি আরো বলেন কৃষক বাঁচলে দেশ বাঁচবে । সেই কারণে কৃষি অফিসারদের সার্বক্ষণিক কৃষকদের সহযোগিতা করার নির্দেশ দেন। এবং কৃষকরা যাতে সহজে ব্যাংক থেকে কৃষি ঋণ পাই উপজেলা নির্বাহী অফিসার( ইউএনও )কে সার্বিক সহযোগিতা করার নির্দেশ দেন । 

এ সময় উপস্থিত ছিলেন, কৃষি অফিসার জনাব তানভীর আহমেদ সরকার। কৃষি সম্প্রসারণ অফিসার জেসমিন আক্তার লাবনী, উপসহকারী উদ্ভিদ কৃষি মোঃ সিরাজুল ইসলাম ,গোমস্তাপুর স্বাধীন প্রেসক্লাব এর সভাপতি জনাব আলাউদ্দিন পারভেজ , প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ  গোমস্তাপুর উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত উপকারভোগী কৃষক বৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat