×
সদ্য প্রাপ্ত:
সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা সন্ত্রাস দমনে ক্রসফায়ারের প্রয়োজন নেই, দেশের আইনই যথেষ্ট: আইনমন্ত্রী ২৪ ঘন্টায় হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ১০৩০ চট্টগ্রাম বন্দরের কনটেইনার টার্মিনাল বিদেশীদের ইজারার সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি ঘোষণা দক্ষ জনবল তৈরি হলে ৪ বছরে রেমিট্যান্স তিনগুণ হবে : পরিকল্পনা প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরান তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে, পারমাণবিক হামলার সম্ভাবনা : টাকার কার্লসন চিকিৎসা নাকি ডিজিটাল মার্কেটিং: ডা. জাহাঙ্গীর কবির ও তাঁর প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তর ও বিএমডিসির তদন্ত রাজধানীর জাতীয় ঈদগাহ এলাকা থেকে অজ্ঞাত ২ মরদেহ উদ্ধার এসএসসি পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, জিপিএ-৫ বাড়ল ৩ হাজার ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান
  • প্রকাশিত : ২০২৪-০৭-১১
  • ১৯৭ বার পঠিত
মোঃ মোরসালিন পূর্বধলা প্রতিনিধি (নেত্রকোনা):
নেত্রকোনার পূর্বধলায় ৬ষ্ঠ উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের দায়িত্বগ্রহণ ও প্রথম মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান এটিএম ফয়জুর সিরাজ জুয়েল এবং ভাইস চেয়ারম্যান মোঃ আব্দুল্লাহ আল আলী ও মনি কর্মকার দায়িত্বভার গ্রহণের পর উপজেলা প্রশাসন তাদেরকে বরণ করে নেয়।

বৃহস্পতিবার বেলা ১২টায় দায়িত্বভার গ্রহণের আগে উপজেলা পরিষদ চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন নবনির্বাচিত চেয়ারম্যান এটিএম ফয়জুর সিরাজ জুয়েল, ভাইস চেয়ারম্যান মোঃ আব্দুল্লাহ আল আলী, এবং মহিলা ভাইস চেয়ারম্যান মনি কর্মকার।

পরে উপজেলা পরিষদের হলরুমে প্রথম মাসিক সভার আগে উপজেলা নির্বাহী অফিসারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সকল ইউপি চেয়ারম্যান, সাংবাদিক, এবং বিভিন্ন প্রতিষ্ঠানের দপ্তর প্রধানরা নবনির্বাচিতদের শুভেচ্ছায় বরণ করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা খবিরুল আহসান'র সভাপতিত্বে অনুষ্ঠিত প্রথম সভায় বক্তব্য দেন নবনির্বাচিত চেয়ারম্যান এটিএম ফয়জুর সিরাজ জুয়েল, ভাইস চেয়ারম্যান মোঃ আব্দুল্লাহ আল আলী, ভাইস চেয়ারম্যান মনি কর্মকার, পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রাশেদুল ইসলাম, ইউপি চেয়ারম্যানবৃন্দ সহ অন্যান্যরা।

এদিন নবনির্বাচিতদের শুভেচ্ছা জানাতে উপজেলা পরিষদ চত্বর ও সভাকক্ষে আওয়ামী লীগ নেতাকর্মীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার শত শত মানুষ ফুল হাতে ভিড় করেন।

নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান এটিএম ফয়জুর সিরাজ জুয়েল জনগণের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে বলেন, তিনি জনগণের সেবক হয়ে থাকতে চান এবং পূর্বধলা উপজেলাবাসীকে সাথে নিয়ে জাতির পিতার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশের একটি আধুনিক উপজেলা হিসেবে গড়তে চান। এ সময় তিনি উপজেলার অবকাঠামো উন্নয়ন ও জনগণের মানোন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat