×
সদ্য প্রাপ্ত:
জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়ে ২৬২ কোটি ঘনফুট ঢাবি ক্যাম্পাসে শিক্ষার্থীদের গতিবিধি এবং বহিরাগতদের ওপর নজরদারি করতে চালু হচ্ছে এআই ক্যামেরা ভারতসহ ১০ দেশের ওপর শতভাগ শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের আনিসুল হকের বিরুদ্ধে ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের চার্জশিট দাখিল সরকার বিদেশি শক্তির কাছে মাথা নত করবে না: রাশেদ খাঁন ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম, বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ছে বিক্ষোভ আসিফ নজরুলের ‘একক সিদ্ধান্তে’ বিশ্বকাপ খেলতে ভারতে যায়নি বাংলাদেশ: তদন্ত কমিটি সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণ সিলেটে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা
  • প্রকাশিত : ২০২৪-০৭-১৪
  • ২২৩ বার পঠিত
পত্নীতলা নওগাঁ প্রতিনিধি: 
নওগাঁর পত্নীতলায় নজিপুর পৌরসভার ৯নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মিজানুর রহমান মিতুর (৪৭) ভাসমান মরদেহ উদ্ধার হয়েছে। রোববার (১৪ জুলাই) সকালে পাটিচরা ইউনিয়নের ছালিগ্রাম বুড়িদহ বিল থেকে তার ভাসমান মরদেহ উদ্ধার করেছে পত্নীতলা থানা পুলিশ। তিনি গত শুক্রবার থেকে নিখোঁজ ছিলেন।

মিজানুর রহমান মিতু ৯ নং ওয়ার্ডের আফছার আলীর ছেলে। তিনি নজিপুর পৌরসভার ৯নং ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন। তার নিখোঁজ হওয়ার পর থেকে পরিবার এবং বন্ধুরা তার খোঁজে ব্যস্ত ছিল। মিজানুর রহমান মিতুর মৃত্যুতে এলাকাবাসী এবং তার সহকর্মীরা গভীর শোক প্রকাশ করেছেন। তার মৃত্যুতে নজিপুর পৌরসভায় শোকের ছায়া নেমে এসেছে।

পুলিশ সূত্রে জানা যায়, মিজানুর রহমান মিতুর মরদেহ পাটিচরা ইউনিয়নের ছালিগ্রাম বুড়িদহ বিল থেকে উদ্ধার করা হয়। তিনি গত শুক্রবার থেকে নিখোঁজ ছিলেন বলে জানায় তার পরিবার। নিহতের পরিবারের সদস্যরা জানান, মিজানুর রহমান মিতু শুক্রবার দুপুরে বাড়ি থেকে বেরিয়ে যান এবং এরপর থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছিলো না। পরিবারের পক্ষ থেকে পত্নীতলা থানায় একটি নিখোঁজ ডায়েরি করা হয়।

পত্নীতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফফর হোসেন জানান, রোববার সকালে বিলের জেলেরা একটি ভাসমান মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি মিজানুর রহমান মিতুর বলে সনাক্ত করে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে এবং পুলিশ এ ব্যাপারে তদন্ত চলছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat