×
সদ্য প্রাপ্ত:
সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা সন্ত্রাস দমনে ক্রসফায়ারের প্রয়োজন নেই, দেশের আইনই যথেষ্ট: আইনমন্ত্রী ২৪ ঘন্টায় হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ১০৩০ চট্টগ্রাম বন্দরের কনটেইনার টার্মিনাল বিদেশীদের ইজারার সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি ঘোষণা দক্ষ জনবল তৈরি হলে ৪ বছরে রেমিট্যান্স তিনগুণ হবে : পরিকল্পনা প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরান তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে, পারমাণবিক হামলার সম্ভাবনা : টাকার কার্লসন চিকিৎসা নাকি ডিজিটাল মার্কেটিং: ডা. জাহাঙ্গীর কবির ও তাঁর প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তর ও বিএমডিসির তদন্ত রাজধানীর জাতীয় ঈদগাহ এলাকা থেকে অজ্ঞাত ২ মরদেহ উদ্ধার এসএসসি পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, জিপিএ-৫ বাড়ল ৩ হাজার ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান
  • প্রকাশিত : ২০২৪-০৭-১৫
  • ২২৪ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক :
সিরাজগঞ্জের সলঙ্গায় আসামি ধরতে গিয়ে নদীতে পড়ে পুলিশের এস.আই রেজাউল করিম শাহ (৪৫) মৃত্যু হয়েছে। সোমবার (১৫ জুলাই) সকালে সলঙ্গার এরান্দহ এলাকায় আসামি ধরতে গিয়ে এই ঘটনা ঘটে। নিহত রেজাউল রায়গঞ্জ থানায় এসআই হিসেবে কর্মরত ছিলেন। সে নওগাঁ জেলার পত্নীতলা উপজেলার আমন্ত্র ঝগরী গ্রামের মোজাম্মেল হকের পুত্র।

রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ হারুন অর রশিদ সোনালী কন্ঠ প্রতিনিধিকে জানান, একটি দস্যুতা মামলার আসামি নাজমুলকে আটক করার জন্য তিনিসহ পাঁচ জন ফোর্স নিয়ে এস.আই রেজাউল অভিযানে যান। এদের মধ্যে চার জন ফোর্স গাড়িতে রেখে তিনি আসামি ধরতে যায়। এ সময় আসামি নাজমুল এসআই রেজাউলকে সরস্বতী নদীতে ধাক্কা দিয়ে ফেলে পালিয়ে যায়।

পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসআই রেজাউলকে স্বরস্বতী নদী থেকে উদ্ধার করে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর পরই সিরাজগঞ্জের পুলিশ সুপার মোঃ আরিফুর রহমান মণ্ডল ঘটনা স্থল পরিদর্শন করে পলাতক আসামিদের দ্রুত আটকের জোড় নির্দেশনা দিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat