×
সদ্য প্রাপ্ত:
রাজধানীর জাতীয় ঈদগাহ এলাকা থেকে অজ্ঞাত ২ মরদেহ উদ্ধার এসএসসি পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, জিপিএ-৫ বাড়ল ৩ হাজার ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান টানা পাঁচ দিন ভারী বৃষ্টির আশঙ্কা, সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর সতর্কসংকেত হাম ও হামের উপসর্গে প্রাণহানি হাজার ছাড়াল বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান বিআরটিএর অনুমতি ছাড়া স্লিপার বাস চালানো যাবে না : হাইকোর্ট ফতুল্লায় মাদকের আস্তানায় অভিযানে আগুন—পুলিশের কড়া অভিযানে পুড়ল অপরাধের ঘাঁটি! রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে ভয়াবহ আগুন, বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি
  • প্রকাশিত : ২০২৪-০৭-১৫
  • ৩৭৩ বার পঠিত
মো: খোকন সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি:                 
পুরো নাম মো: শরিফুল ইসলাম। বাড়ী মানিকগঞ্জের জেলার সাটুরিয়া উপজেলার দরগ্রাম ইউনিয়নের সাফুল্লী গ্রামে মোহাম্মদ আব্দুল মসজিদের বড় ছেলে। পেশায় সিএনজিচালক। শত কষ্টেও তিনি সফল একজন মানুষ!

সাটুরিয়া-দরগ্রাম সড়কে সিএনজিচালিত অটোরিকশা চালান তিনি। অনেক কষ্টে কেটেছে তার শৈশব-কৈশোর। ২০১০ সালে দড়গ্রাম উচ্চ বিদ্যালয় হইতে এসএসসি এবং ২০১২ সালে সরকারি ভিকু মেমোরিয়াল ডিগ্রী কলেজ থেকে তিনি এইচএসসি পাস ও ২০১৪/ ১৫ শিক্ষাবর্ষরের সরকারি ভিকু মেমোরিয়াল ডিগ্রী কলেজ থেকে স্নাতক পাশ করেন শরিফুল ইসলাম। এরপর অভাব ঘোচাতে কিছুদিন চাকরি করেছেন একটি ওষুধ কোম্পানিতে। কোভিডের সময় সেই চাকরিও হারান শরিফুল ইসলাম।

সংসার সামলাতে দিশেহারা হয়ে সিএনজি নিয়ে নামেন পথে। এর পর কয়েক বছর য়াবদ সিএনজি চালিয়ে তিনি জীবন নির্বাহ করছেন। উপজেলার রাজপথে চালকের আসনে শরিফ। এর আগে দুই বছর শহরের বিভিন্ন মেসে কাটিয়েছেন। বৃদ্ধ মা-বাবা, ছোট ভাই, স্ত্রী আর চার বছরের একটি শিশু সন্তান নিয়ে শরিফের সংসার। একমাত্র ছোট ভাই ধামরাইয়ের একটি গার্মেন্টে চাকরি করলেও এখন বেকার। সারাদিন যা আয় করেন তা দিয়ে অসুস্থ বাবার ওষুধ ও ছেলের দুধ কিনতেই টাকা শেষ হয় শরিফের। মায়ের দেখাশুনা থেকে শুরু করে সংসারের কর্তব্য পালনের কমতি নেই তার। নিদারুণ কষ্টে থেকেও মা-বাবাকে যথেষ্ট ভালোবাসেন শরিফ।

শরিফুল ইসলাম দুঃখ করে বলেন এত কষ্ট করে লেখাপড়া শেষ করলাম , পড়াশোনা করার পর পরিস্থিতির শিকার হয়ে সিএনজিচালকের আসনে আমি। তবে যদি কোন প্রতিষ্ঠান আমাকে শিক্ষার মর্যাদা দিয়ে একটি চাকরি দেন তাহলে এ পেশা আমি ছেড়ে দিব তিনি আর ও বলেন আমি আমার বাবা ও মার পাশে থাকতে পারি সেজন্য সকলেই আমার জন্য দোয়া করবেন।

সাটুরিয়া সৈয়দ কালুশাহ বিশ্ববিদ্যালয় কলেজের উপাধ্যক্ষ আমিনুর রহমান খান মজলিশ সাংবাদিকদের বলেন,এমন অনেক হাজারো ‘শরিফুল’ আছে আমাদের সমাজে। সে শিক্ষিত হয়েও সিএনজি চালিয়ে জীবন নির্বাহ করছেন- এটা একটি উদাহরণ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat