×
সদ্য প্রাপ্ত:
সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা সন্ত্রাস দমনে ক্রসফায়ারের প্রয়োজন নেই, দেশের আইনই যথেষ্ট: আইনমন্ত্রী ২৪ ঘন্টায় হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ১০৩০ চট্টগ্রাম বন্দরের কনটেইনার টার্মিনাল বিদেশীদের ইজারার সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি ঘোষণা দক্ষ জনবল তৈরি হলে ৪ বছরে রেমিট্যান্স তিনগুণ হবে : পরিকল্পনা প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরান তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে, পারমাণবিক হামলার সম্ভাবনা : টাকার কার্লসন চিকিৎসা নাকি ডিজিটাল মার্কেটিং: ডা. জাহাঙ্গীর কবির ও তাঁর প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তর ও বিএমডিসির তদন্ত রাজধানীর জাতীয় ঈদগাহ এলাকা থেকে অজ্ঞাত ২ মরদেহ উদ্ধার এসএসসি পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, জিপিএ-৫ বাড়ল ৩ হাজার ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান
  • প্রকাশিত : ২০২৪-০৮-০৮
  • ২৪৬ বার পঠিত
মোঃ খোকন সাটুরিয়া প্রতিনিধি:
মানিকগঞ্জের সাটুরিয়ায় সর্বস্তরের জনগণের মধ্যে স্বস্তি ফিরিয়ে আনতে উপজেলা বিএনপি’র আয়োজনে শান্তি সমাবেশ ও পথসভা অনুষ্ঠিত হয়। 

বৃহস্পতিবার (৮ আগস্ট) সাটুরিয়া বাসস্ট্যান্ডে এলাকায় এই শান্তি সমাবেশ ও পথসভা অনুষ্ঠিত হয়।

উক্ত পথ সভায় প্রধান অতিথি হিসেবে বিএনপি'র চেয়ারপারসনের উপদেষ্টা ও জেলা বিএনপি'র সভাপতি আফরোজা খানম রিতা তার বক্ত্যবে বলেন,বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তোপে পড়ে সাবেক প্রধানমন্ত্রী থেকে শেখ হাসিনা পদত্যাগ করেছেন এবং দেশ ছেড়ে পালিয়েছে । স্বৈরাচার শেখ হাসিনা যে কাজ করেছে,সেই কাজ আমাদের করা যাবে না। বিগত সময়ে তাদের ভুলভ্রান্তিগুলো ভুলে গিয়ে এখন আমরা সুন্দর সহজ ও বলিষ্ঠ দেশ গড়ে তুলবো। এবং উপজেলার বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীদের কোনো প্রকার সহিংস কর্মকাণ্ডে জড়িত না হতে কঠোরভাবে নির্দেশ দেন। এ বিষয়ে কারো বিরুদ্ধে কোনো অভিযোগ পেলে তাকে কোনোভাবেই ছাড় না দেয়ার হুশিয়ারি ব্যক্ত করেন। এছাড়া,সংখ্যালঘু পরিবার ও মন্দির এবং সরকারি স্থাপনা পাহাড়া দিয়ে রক্ষা করার জন্য নেতাকর্মীদের অনুরোধ জানানো হয়। 

সাটুরিয়া উপজেলা বিএনপি’র সভাপতি আব্দুল কুদ্দুস খান মজলিস মাখনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপি'র চেয়ারপারসনের উপদেষ্টা ও জেলা বিএনপি'র সভাপতি আফরোজা খানম রিতা।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি'র সহ-সভাপতি আক্তারুজ্জামান রোকন,সাধারণ সম্পাদক আবুল বাসার সরকার, সাংগঠনিক সম্পাদক মো: শাহিন আজাদ বিপ্লাব,যুবদলের উপজেলা আহবায়ক আমির হামজা, সেচ্চাসেবকদলের সভাপতি মো: মহসিন সহ প্রমুখ। এ সময় সমাবেশে বিএনপি'র অঙ্গসংগঠনের নেতাকর্মী ও সর্বস্তরের জনসাধারণ অংশগ্রহণ করেন। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat