×
সদ্য প্রাপ্ত:
সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা সন্ত্রাস দমনে ক্রসফায়ারের প্রয়োজন নেই, দেশের আইনই যথেষ্ট: আইনমন্ত্রী ২৪ ঘন্টায় হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ১০৩০ চট্টগ্রাম বন্দরের কনটেইনার টার্মিনাল বিদেশীদের ইজারার সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি ঘোষণা দক্ষ জনবল তৈরি হলে ৪ বছরে রেমিট্যান্স তিনগুণ হবে : পরিকল্পনা প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরান তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে, পারমাণবিক হামলার সম্ভাবনা : টাকার কার্লসন চিকিৎসা নাকি ডিজিটাল মার্কেটিং: ডা. জাহাঙ্গীর কবির ও তাঁর প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তর ও বিএমডিসির তদন্ত রাজধানীর জাতীয় ঈদগাহ এলাকা থেকে অজ্ঞাত ২ মরদেহ উদ্ধার এসএসসি পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, জিপিএ-৫ বাড়ল ৩ হাজার ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান
  • প্রকাশিত : ২০২৪-০৮-১০
  • ১৯১ বার পঠিত
কে এম শাহীন রেজা, কুষ্টিয়া জেলা প্রতিনিধি:
কুষ্টিয়া জেলা কৃষকদলের সার্বিক তত্ত্বাবধানে কুষ্টিয়ার মিরপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের রুহের মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ০৯/০৮/২০২৪ ইং তারিখ  শুক্রবার বাদ জুম্মা মিরপুর পৌরসভার সুলতানপুর পূর্বপাড়া জামে মসজিদে গ্রামের সকল মুসল্লিদেরকে নিয়ে  বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা কৃষকদলের সদস্য ও জজ কোর্টের বিশিষ্ট আইনজীবী এ্যাডভোকেট মোঃখাইরুজ্জামান খাইরুল। অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মিরপুর উপজেলা বিএনপির শিশু বিষয়ক সম্পাদক খোন্দকার আনিসুজ্জামান নয়ন, স্থানীয় জামায়াতে ইসলামীর দায়িত্বপ্রাপ্ত আবুল বাশার, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আলিফ আহমেদ রাজ, সুলতানপুর বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমিন মন্ডল, সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান মোল্লা, বিএনপি নেতা হাজী মিজানুর রহমান মিজান মন্ডল, রবিউল ইসলাম রবি মেম্বার, আব্দুল গনি খান, সোলায়মান মন্ডল, নূরে আলম জিকো মন্ডল, হিরু শেখ, শফিকুল মন্ডল, সানোয়ার হোসেন, শফিকুল ইসলাম বাবু। দোয়া মাহফিল পরিচালনা করেন সুলতানপুর জামে মসজিদের পেশ ইমাম মাওলানা শওকত ইমরান। পরিশেষে গ্রামের মধ্যে শান্তি ও শৃঙ্খলা রক্ষার্থে কোন অন্যায় কাজ বরদাস্ত করা হবে না। দেশের প্রচলিত আইনে তাদেরকে অবশ্যই বিচারের মুখোমুখি হতে হবে বলে সবাইকে সজাগ থাকার আহ্বান জানানো হয় ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat