×
সদ্য প্রাপ্ত:
শেরপুরের ঝিনাইগাতীতে ধানক্ষেত এর পাশ থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার মোন্থা’ এখন প্রবল ঘূর্ণিঝড়, বেড়েছে বাতাসের গতিবেগ না ফেরার দেশে তিনবারের বিশ্বজয়ী হাফেজ ত্বকী অস্ত্র মামলায় সম্রাটের যাবজ্জীবন কারাদণ্ড মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ প্রকল্পে অধিগ্রহণকৃত জমির ক্ষতিপূরণ পরিশোধের দাবি সিলেটে দুই ট্রাক সাদাপাথর জব্দ, চালকদের দেড় লাখ টাকা জরিমানা হবিগঞ্জে জামায়াত প্রার্থীর গাড়িতে দুর্বৃত্তদের হামলা ঢাকার ফ্লাইট নামছে চট্টগ্রাম-কলকাতায় মক্কায় এক সপ্তাহে ১৩.৫ মিলিয়নেরও বেশি মানুষ দুটি পবিত্র মসজিদ পরিদর্শন করেছেন শিক্ষকদের ‘মার্চ টু সচিবালয়’ শুরু, পুলিশের বাধা
  • প্রকাশিত : ২০২৪-০৮-২১
  • ১৮৫ বার পঠিত
দুমকি(পটুয়াখালী)প্রতিনিধি:

পটুয়াখালী জেলার দুমকি উপজেলা ভূমি ও তহসিল অফিসের কর্মকর্তা ও কর্মচারিদের বিরুদ্ধে গ্রাহকদের থেকে অতিরিক্ত অর্থ আদায় ও হয়রানির অভিযোগ উঠেছে। 

পদে পদে ঘুষ-দুর্নীতির কারণে এখানে অনিয়মই যেন নিয়মে পরিণত হয়েছে। এতে প্রতিনিয়ত হয়রানির শিকার হচ্ছেন সেবাপ্রার্থীরা।

মঙ্গলবার (২০ আগস্ট) বৈষম্য বিরোধী  ছাত্র আন্দোলনের  ঢাবি ভাষা বিজ্ঞানের  মাস্টার্সের শিক্ষার্থী মো:  সাফায়েত হোসেন সাগর এর নেতৃত্বে একটি প্রতিনিধি দল উপজেলা ভূমি অফিসের  নৈশ  প্রহরী মো: কাওসার এর সিন্ডিকেট এর দালাল  শ্রীরামপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের বাসিন্দা মো: সিরাজুল ইসলামের ছেলে মো: জামাল হোসেনকে (৩৭)  হাতেনাতে আটক করে। আলগী মৌজার সাইদুর রহমান এর কাছ থেকে এফিডএবিট বাবদ  দুই হাজার টাকা ফেরত  নেন।

অপর দিকে বেলা ১১ টায় উপজেলা তহসিল অফিসে গিয়ে ৬ জন কর্মকর্তা কর্মচারির ৪ জনকেই পাওয়া যায় নি।

উপজেলার  তহসিল অফিসের বিরুদ্ধে দখিলা বাবদ হাজার হাজার টাকা নেওয়ার অভিযোগ থাকায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে এলাকাবাসী।

এ বিষয় উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন মাহমুদ বলেন, বিষটি আমি জেনেছি সরেজমিনে তদন্ত করে ব্যবস্থা  গ্রহন করবো।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat