×
সদ্য প্রাপ্ত:
সন্ত্রাস দমনে ক্রসফায়ারের প্রয়োজন নেই, দেশের আইনই যথেষ্ট: আইনমন্ত্রী ২৪ ঘন্টায় হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ১০৩০ চট্টগ্রাম বন্দরের কনটেইনার টার্মিনাল বিদেশীদের ইজারার সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি ঘোষণা দক্ষ জনবল তৈরি হলে ৪ বছরে রেমিট্যান্স তিনগুণ হবে : পরিকল্পনা প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরান তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে, পারমাণবিক হামলার সম্ভাবনা : টাকার কার্লসন চিকিৎসা নাকি ডিজিটাল মার্কেটিং: ডা. জাহাঙ্গীর কবির ও তাঁর প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তর ও বিএমডিসির তদন্ত রাজধানীর জাতীয় ঈদগাহ এলাকা থেকে অজ্ঞাত ২ মরদেহ উদ্ধার এসএসসি পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, জিপিএ-৫ বাড়ল ৩ হাজার ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান টানা পাঁচ দিন ভারী বৃষ্টির আশঙ্কা, সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর সতর্কসংকেত
  • প্রকাশিত : ২০২৪-০৮-২৮
  • ২১৯ বার পঠিত
আশরাফুল ইসলাম গাইবান্ধা ::

গাইবান্ধার পলাশবাড়ীতে জান্নাত পরিবহন নামে বাসের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার চালকসহ ২ জন নিহত হয়েছেন। ২৮ আগস্ট বুধবার সকাল দশটা হতে সাড়ে ১০টার মধ্যে গাইবান্ধা- পলাশবাড়ী সড়কের মাঝিপাড়া এলাকায় এ দুর্ঘটনায় ঘটনাস্থলে দুইজন নিহত হয়। এতে আহত হয় আরো দুই জন। 

পলাশবাড়ী থানা অফিসার ইনচার্জ (ওসি) কেএম আজমিরুজ্জামান এ তথ্য সাংবাদিকদের নিশ্চিত করছেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে জান্নাত পরিবহনের যাত্রীবাহী একটি বাস চট্টগ্রাম থেকে গাইবান্ধার দিকে যাচ্ছিল। পথিমধ্যে মাঝিপড়া এলাকায় পৌঁছলে বেপরোয়াগতির বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীতমুখী একটি অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ভ্যানের দুইযাত্রী নিহত হন। নিহতরা হলেন গাইবান্ধা সদর উপজেলার সুংশুগির মোড় এলাকার তাহের আলীর ছেলে রেজাউল ইসলাম (৩৫) এবং পলাশবাড়ী উপজেলার হোসেনপুর ইউনিয়নের আমবাগান এলাকার মৃত মানিক মিয়ার ছেলে রুবেল মিয়া (৪০) । এ ঘটনায় দুই জন আহত হয়েছে তবে তাদের নাম পরিচয় পাওয়া যায়নি।

উল্লেখ্য,জান্নাত পরিবহনের মালিক পলাশবাড়ী পৌরসভার সাবেক মেয়র গোলাম সরোয়ার প্রধান বিপ্লবের স্ত্রী জান্নাতুল ফেরদাউস।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat