×
সদ্য প্রাপ্ত:
ভিজিএফ কার্ড এর মাধ্যমে ২০ কেজি চাল দেওয়ার সিদ্ধান্ত ডিসেম্বরের মধ্যে ঢাকায় এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ চালু: মাহদী আমিন দেড় ঘণ্টার ব্যবধানে তিন ভূমিকম্প, কেঁপে উঠল দেশের বিভিন্ন অঞ্চল শাহজালাল বিমানবন্দরে দুই বিমানকর্মীর জুতায় মিলল ৯ কেজি স্বর্ণ শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী চট্টগ্রাম বন্দরের এনসিটি টার্মিনাল চালাবে বিদেশি অপারেটর, খসড়া চুক্তি অনুমোদন সংরক্ষিত এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টির আসন শূন্য ঘোষণা মিরপুরের সংঘর্ষে সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব আগামী দুই মাসে আসছে ১৯ কার্গো এলএনজি: পেট্রোবাংলা
  • প্রকাশিত : ২০২৪-০৮-২৮
  • ২৩৫ বার পঠিত
ওসমান গনি, গজারিয়া প্রতিনিধিঃ 

মুন্সীগঞ্জ গজারিয়া উপজেলা ঢাকা-চট্টগ্রাম-মহাসড়কে-দীর্ঘ-যানজটমহাসড়কের মদনপুর এলাকায় সড়ক দুর্ঘটনা এবং গজারিয়া অংশে একাধিক গাড়ি বিকল হওয়ায় যানজটের সৃষ্টি হয়। ছবি: নিউজবাংলা

গজারিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ হুমায়ুন কবির বলেন, ‘বন্যা কবলিত এলাকায় ত্রাণ বিতরণ শেষে প্রচুর মানুষ গাড়ি নিয়ে ঢাকা ফিরছেন। যানবাহনের অত্যধিক চাপে যানজট সৃষ্টি হয়েছে।’

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার মদনপুর থেকে কুমিল্লার দাউদকান্দি টোল প্লাজা পর্যন্ত দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।

গজারিয়ার ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ি সূত্রে জানা যায়, বুধবার ভোরে মহাসড়কের মদনপুর এলাকায় সড়ক দুর্ঘটনা এবং গজারিয়া অংশে একাধিক গাড়ি বিকল হওয়ায় যানজটের সৃষ্টি হয়। মহাসড়কে যানবাহনের অত্যধিক চাপ থাকায় স্বল্প সময়ের মধ্যে প্রায় ২৭ কিলোমিটার অংশে যানজট ছড়িয়ে পড়ে।

দীর্ঘ সময় যানজটে আটকে থেকে দুর্ভোগ পোহাতে হচ্ছে যাত্রীদের একটি বাসের যাত্রী মকবুল হোসেন বলেন, ‘কী কারণে যানজট তা বলতে পারছি না। সকাল সাতটায় কুমিল্লা থেকে ঢাকা যাওয়ার উদ্দেশে বাসে উঠি। দাউদকান্দি ব্রিজ থেকে যানজট পেয়েছি। দেড় ঘণ্টায় মনে হয় ৬/৭ কিলোমিটার আসতে পেরেছি।’

পিকআপভ্যানের চালক মফিজুল বলেন, ‘মহাসড়কে যানবাহনের অনেক চাপ। কিছু চালক ট্রাফিক আইন না মেনে উল্টা পথে গাড়ি নিয়ে সামনে আগাতে চাওয়ায় যানজট কমানো যাচ্ছে না।’

গজারিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ হুমায়ুন কবির বলেন, ‘বন্যা কবলিত এলাকায় ত্রাণ বিতরণ শেষে প্রচুর মানুষ গাড়ি নিয়ে ঢাকা ফিরছেন। যানবাহনের অত্যধিক চাপে যানজট সৃষ্টি হয়েছে।

‘কুমিল্লাগামী লেনে যান চলাচল স্বাভাবিক থাকলেও ঢাকাগামী লেনে যানজট রয়েছে। যান চলাচল স্বাভাবিক রাখতে আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat