×
সদ্য প্রাপ্ত:
২৪ ঘন্টায় হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ১০৩০ চট্টগ্রাম বন্দরের কনটেইনার টার্মিনাল বিদেশীদের ইজারার সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি ঘোষণা দক্ষ জনবল তৈরি হলে ৪ বছরে রেমিট্যান্স তিনগুণ হবে : পরিকল্পনা প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরান তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে, পারমাণবিক হামলার সম্ভাবনা : টাকার কার্লসন চিকিৎসা নাকি ডিজিটাল মার্কেটিং: ডা. জাহাঙ্গীর কবির ও তাঁর প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তর ও বিএমডিসির তদন্ত রাজধানীর জাতীয় ঈদগাহ এলাকা থেকে অজ্ঞাত ২ মরদেহ উদ্ধার এসএসসি পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, জিপিএ-৫ বাড়ল ৩ হাজার ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান টানা পাঁচ দিন ভারী বৃষ্টির আশঙ্কা, সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর সতর্কসংকেত হাম ও হামের উপসর্গে প্রাণহানি হাজার ছাড়াল
  • প্রকাশিত : ২০২৪-০৮-৩১
  • ১৯৩ বার পঠিত
এম উজ্জ্বল, শেরপুর প্রতিনিধি: 

বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শেরপুরে শহীদ ৯ পরিবারের মাঝে আর্থিক সহায়তা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শুক্রবার বিকেলে শহরের টাউন হল পৌর অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে শেরপুর জেলায় ও ঢাকায় নিহত শেরপুরের ৯ পরিবারের মাঝে নগদ দুই লাখ টাকা করে মোট ১৮ লক্ষ টাকা বিতরণ করেছে সংগঠনটি। বাংলাদেশ জামায়াতে ইসলামী শেরপুর জেলার আয়োজনে অর্থ সহায়তা ও মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর ও রাজশাহী এক আসনের সাবেক সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান।

শেরপুর জেলা জামায়াতের সেক্রেটারি নুরুজ্জামান বাদলের সঞ্চালনা ও জেলা আমীর মাওলানা হাফিজুর রহমানের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও সাংগঠনিক সম্পাদক ডা: সামিউল হক ফারুকী। এসময় অন্যান্যদের মাঝে শহীদ পরিবারের পক্ষ থেকে শহীদ মাহবুবের ভাই মাঝহারুল ইসলাম মাসুদ, শহীদ সৌরভের ফুফা মিন্টু মিয়া, শহীদ সবুজের মামা কাউসার সহ সহীদ পরিবারের স্বজনরা।

এসময় জেলা জামায়াতের সাবেক সেক্রেটারি মাওলানা আব্দুল বাতিন, আবুল কালাম আজাদ, কর্মপরিষদ সদস্য আনোয়ার হোসেন, আব্দুল আওয়াল, আব্দুল কাদির, মাহফুজুর রহমান, মাওলানা নুরুল আমিন, ফারদিন হাসান হাসিব, মাওলানা অফসার উদ্দিন, মাওলানা নুওে আলম সিদ্দিকী, মাওলানা আতাউর রহমান, গোলাম সারোয়ার, আব্দুল হাকিম, মাহবুবুর রহমান মিস্টার, গোলাম কিবরিয়া, জেলা শিবিরের সভাপতি মাসুমসহ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat