×
সদ্য প্রাপ্ত:
ডিসেম্বরের মধ্যে ঢাকায় এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ চালু: মাহদী আমিন দেড় ঘণ্টার ব্যবধানে তিন ভূমিকম্প, কেঁপে উঠল দেশের বিভিন্ন অঞ্চল শাহজালাল বিমানবন্দরে দুই বিমানকর্মীর জুতায় মিলল ৯ কেজি স্বর্ণ শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী চট্টগ্রাম বন্দরের এনসিটি টার্মিনাল চালাবে বিদেশি অপারেটর, খসড়া চুক্তি অনুমোদন সংরক্ষিত এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টির আসন শূন্য ঘোষণা মিরপুরের সংঘর্ষে সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব আগামী দুই মাসে আসছে ১৯ কার্গো এলএনজি: পেট্রোবাংলা মিরপুরে হকার উচ্ছেদ ঘিরে পুলিশের গাড়ি ভাঙচুর, সিটি কর্পোরেশনের গাড়িতে আগুন
  • প্রকাশিত : ২০২০-০৮-২০
  • ৩০৩ বার পঠিত
স্বাধীনবাংলা, নিউজ ডেস্ক:

রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায শিক্ষামন্ত্রী দীপু মনি বলেছেন, করোনার বর্তমান পরিস্থিতিতে পরীক্ষা নেওয়া সম্ভব নয়। অনুকূল পরিবেশ তৈরি হলে ১৫ দিন সময় দিয়ে এইচএসসি পরীক্ষার সময় ঘোষণা করা হবে। শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আবুল খায়ের এই তথ্য জানিয়েছেন।

 

শিক্ষামন্ত্রী বলেন, এইচএসসিতে ১৪ লাখ পরীক্ষার্থী। এ ছাড়া এই পরীক্ষা পরিচালনার জন্য আরও কয়েক লাখ লোক জড়িত। এত সংখ্যক লোককে ঝুঁকিতে ফেলা যায় না। এ ক্ষেত্রে যখনই পরিবেশ অনুকূল হবে, তখনই পরীক্ষার সিদ্ধান্ত নেওয়া হবে। শিক্ষাপ্রতিষ্ঠানও খোলা হবে পরিবেশ অনুকূলে এলে।

 

জাতীয় শোক দিবসের এই আলোচনা সভায় আরও বক্তৃতা করেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন–সম্পর্কিত জাতীয় কমিটির সদস্যসচিব ও প্রধানমন্ত্রীর সাবেক মুখ্য সচিব কামাল আবদুল নাসের চৌধুরী, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন, কারিগরি ও মাদ্রাসা বিভাগের সচিব মো. আমিনুল ইসলাম খান, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হারুন-অর-রশিদ প্রমুখ।

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat