×
সদ্য প্রাপ্ত:
ডিসেম্বরের মধ্যে ঢাকায় এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ চালু: মাহদী আমিন দেড় ঘণ্টার ব্যবধানে তিন ভূমিকম্প, কেঁপে উঠল দেশের বিভিন্ন অঞ্চল শাহজালাল বিমানবন্দরে দুই বিমানকর্মীর জুতায় মিলল ৯ কেজি স্বর্ণ শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী চট্টগ্রাম বন্দরের এনসিটি টার্মিনাল চালাবে বিদেশি অপারেটর, খসড়া চুক্তি অনুমোদন সংরক্ষিত এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টির আসন শূন্য ঘোষণা মিরপুরের সংঘর্ষে সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব আগামী দুই মাসে আসছে ১৯ কার্গো এলএনজি: পেট্রোবাংলা মিরপুরে হকার উচ্ছেদ ঘিরে পুলিশের গাড়ি ভাঙচুর, সিটি কর্পোরেশনের গাড়িতে আগুন
  • প্রকাশিত : ২০২৪-০৯-০৫
  • ২২৯ বার পঠিত

এম উজ্জ্বল, নালিতাবাড়ী প্রতিনিধি:

আসন্ন শারদীয় দুর্গোৎসব নির্বিঘ্নে ও উৎসবমূখর পরিবেশে পালনে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার সকল সনাতনী সম্প্রদায়ের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

বুধবার সন্ধ্যায় উপজেলার পৌর শহরের শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী মন্দির প্রাঙ্গনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় এডভোকেট সুধাংশু কালোয়ারের সঞ্চালনায় বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী শেরপুর জেলার সাবেক আমির ডা: শাহাদাৎ হোসেন, উপজেলা আমীর মাওলানা আফসার উদ্দিন, সেক্রেটারি শাহাদত হোসেন বিএসসি, প্রচার সম্পাদক আয়ুব আলী, পৌর জামায়াতের সেক্রেটারি হেলাল উদ্দিন, অর্থ সম্পাদক আব্দুল মোমেন,  উপজেলা শ্রমিক কল্যান ফেডারেশনের সভাপতি আবু সিনা মোহাম্মদ জুবায়ের।

এসময় সনাতনী সম্প্রদায়ের পক্ষ থেকে বক্তব্য রাখেন কিরন দত্ত,শংকর পাল,সুকুমার বর্মন প্রমূখ। এতে জেলা উপজেলা ও পৌর জামায়াতের নেতৃবৃন্দ সনাতন ধর্মাবলম্বীদের কথা শুনেন ও সকল পরিস্থিতিতে তাদের পাশে থাকার আশ্বাস দেন। এসময় আলোচকরা আরও বলেন, সম্প্রীতির দেশ হিসাবে সারা বিশ্বে বাংলাদেশের যে সুনাম রয়েছে তা অক্ষুণ্ণ রাখতে আমাদের একত্রিত হয়ে এদেশের জন্য কাজ করে যেতে হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat