×
সদ্য প্রাপ্ত:
চিকিৎসা নাকি ডিজিটাল মার্কেটিং: ডা. জাহাঙ্গীর কবির ও তাঁর প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তর ও বিএমডিসির তদন্ত রাজধানীর জাতীয় ঈদগাহ এলাকা থেকে অজ্ঞাত ২ মরদেহ উদ্ধার এসএসসি পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, জিপিএ-৫ বাড়ল ৩ হাজার ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান টানা পাঁচ দিন ভারী বৃষ্টির আশঙ্কা, সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর সতর্কসংকেত হাম ও হামের উপসর্গে প্রাণহানি হাজার ছাড়াল বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান বিআরটিএর অনুমতি ছাড়া স্লিপার বাস চালানো যাবে না : হাইকোর্ট ফতুল্লায় মাদকের আস্তানায় অভিযানে আগুন—পুলিশের কড়া অভিযানে পুড়ল অপরাধের ঘাঁটি! রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে ভয়াবহ আগুন, বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন
  • প্রকাশিত : ২০২৪-০৯-১৭
  • ২৬৮ বার পঠিত
মোঃ মোরসালিন আহমেদ মুসা, গৌরীপুর প্রতিনিধি:

ময়মনসিংহের গৌরীপুর উপজেলার শ্যামগঞ্জ বাজারের ঐতিহাসিক রেলওয়ে মাঠ, রেলওয়ে পুকুর পুনরায় খনন এবং শহীদ সুধীর বড়ুয়া স্মৃতিসৌধের সংস্কার ও রক্ষণাবেক্ষণের দাবিতে এক মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। এই মানববন্ধনের আয়োজন করে "ওরা ১১ জন স্পোর্টিং ক্লাব", এসএসসি ব্যাচ ৯৬, উদীচী শিল্পীগোষ্ঠীসহ বিভিন্ন স্থানীয় সংগঠন ও এলাকাবাসী।

মানববন্ধনে বক্তারা বলেন, শ্যামগঞ্জ বাজার একটি ঘনবসতিপূর্ণ এলাকা। অল্প বৃষ্টিতেই বাজারের রাস্তাঘাটে পানি জমে যায়। তাই এই বাজারের ড্রেনেজ ব্যবস্থা দ্রুত স্বাভাবিক করতে হবে। বাজার উন্নয়নের জন্য যে অর্থ সরকারি তহবিলে জমা হয়, সেই অর্থ বাজার পরিচ্ছন্নতা ও উন্নয়নের জন্য ব্যবহার করা উচিত।

তারা আরও বলেন, শ্যামগঞ্জ রেলওয়ে পুকুরটি বর্তমানে ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে। পুকুরটি পুনরায় খনন করে এটি একটি স্বচ্ছ জলাশয়ে পরিণত করা প্রয়োজন। এছাড়াও, মুক্তিযুদ্ধে শহীদ সুধীর বড়ুয়ার স্মৃতিসৌধের পবিত্রতা রক্ষা করতে হবে এবং শ্যামগঞ্জ ঐতিহাসিক রেলওয়ে মাঠটি দখলমুক্ত করে জনগণের ব্যবহারের উপযোগী করে তুলতে হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্যামগঞ্জ "ওরা ১১ জন স্পোর্টিং ক্লাব"-এর সভাপতি পারভেজ সরকার, উদীচী শ্যামগঞ্জ শাখার সভাপতি ডা. মো. শহিদুল্লাহ, সাধারণ সম্পাদক জয়ন্ত রায়, সিপিবি গৌরীপুরের সাধারণ সম্পাদক হারুন আল বারী, বাহার উদ্দিন দুদু, সাবেক মেম্বার নোমান, ফেরদৌস, মাসুদসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

মানববন্ধনে বক্তারা পরিবেশের গুরুত্ব তুলে ধরে বলেন, “আমরা চাই না যে আমাদের পরিবেশও হিরোশিমা-নাগাসাকির মতো ধ্বংসের পথে এগিয়ে যাক। আমাদের পরিবেশকে রক্ষা করতে হলে জলাশয় ও নদীগুলোর প্রবাহমানতা বজায় রাখতে হবে।”

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat