×
সদ্য প্রাপ্ত:
মাদারীপুরে ৮০০ কোটি টাকার সেতু, নির্মাণস্থান পরিদর্শনে এমপি জাহান্দার আলী একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ফুলগাজীতে প্রবাসীর জমিতে আগুন, শতাধিক ফলের গাছ কেটে ফেলার অভিযোগ এক গোল, দুই অ্যাসিস্টে মেসির রাজকীয় বিদায় ভিজিএফ কার্ড এর মাধ্যমে ২০ কেজি চাল দেওয়ার সিদ্ধান্ত ডিসেম্বরের মধ্যে ঢাকায় এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ চালু: মাহদী আমিন দেড় ঘণ্টার ব্যবধানে তিন ভূমিকম্প, কেঁপে উঠল দেশের বিভিন্ন অঞ্চল শাহজালাল বিমানবন্দরে দুই বিমানকর্মীর জুতায় মিলল ৯ কেজি স্বর্ণ শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী চট্টগ্রাম বন্দরের এনসিটি টার্মিনাল চালাবে বিদেশি অপারেটর, খসড়া চুক্তি অনুমোদন
  • প্রকাশিত : ২০২৪-০৯-১৭
  • ২৫৭ বার পঠিত
সোহেল রানা, নীলফামারী:

নীলফামারীতে বকেয়া ও বেতন বৃদ্ধির দাবিতে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছে সানিটা সিরামিকসের শ্রমিকেরা। বুধবার (১৭ সেপ্টেম্বর) সকাল ৬ টা থেকে তারা রামগঞ্জে কারখানার সামনের সড়কে বিক্ষোভ কর্মসূচি শুরু করে।

বিক্ষোভে বক্তব্য রাখেন সানিটা সিরামিকসের ইলেক্ট্রিক্যাল অপারেটর সাকিব ইসলাম, প্রেস অপারেটর জয় রায়, ল্যাব অপারেটর মোতালেব ইসলাম, প্যাকেজিং অপারেটর আব্দুল মুসা, শিল্পী আক্তার, সাজিদুল ইসলাম সহ আরও অনেকে।

এসময় বিক্ষোভকারী শ্রমিকেরা বলেন,' আমাদের বেতন প্রতিমাসে ৫-৭ তারিখের‌ মধ্যে দিতে হবে।  আমাদের মাত্র ৭হাজার টাকা বেতন দেয়া হয়। যা দিয়ে আমাদের পরিবার চলে না। আমাদের নূন্যতম বেতন ১২৫০০টাকা করতে হবে। প্রতিবছর ন্যায্য হারে আমাদের বেতন বৃদ্ধি করতে হবে। ছুটি নিয়ে আমাদের সঙ্গে বৈষম্য করা হয়। সকলের ক্ষেত্রে সমান ছুটি নিশ্চিত করতে হবে। এছাড়াও আমাদের প্রফিটান্ড ফান্ডের টাকা ফেরত দিতে হবে। এক কথায় কারখানায়‌ শ্রমিকদের সঙ্গে যে বৈষম্য ও অসঙ্গতি রয়েছে তা সবকিছু নিরসন করতে হবে। '

জানতে চাইলে সানিটা সিরামিকসের ম্যানেজিং ডাইরেক্টর শাওন বলেন,'সেনাবাহিনীর হস্তক্ষেপে শ্রমিকদের সঙ্গে আলোচনার মাধ্যমে বিষয়টি নিরসন করা হয়েছে। আর কোনো জটিলতা নেই।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat