×
সদ্য প্রাপ্ত:
ডিসেম্বরের মধ্যে ঢাকায় এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ চালু: মাহদী আমিন দেড় ঘণ্টার ব্যবধানে তিন ভূমিকম্প, কেঁপে উঠল দেশের বিভিন্ন অঞ্চল শাহজালাল বিমানবন্দরে দুই বিমানকর্মীর জুতায় মিলল ৯ কেজি স্বর্ণ শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী চট্টগ্রাম বন্দরের এনসিটি টার্মিনাল চালাবে বিদেশি অপারেটর, খসড়া চুক্তি অনুমোদন সংরক্ষিত এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টির আসন শূন্য ঘোষণা মিরপুরের সংঘর্ষে সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব আগামী দুই মাসে আসছে ১৯ কার্গো এলএনজি: পেট্রোবাংলা মিরপুরে হকার উচ্ছেদ ঘিরে পুলিশের গাড়ি ভাঙচুর, সিটি কর্পোরেশনের গাড়িতে আগুন
  • প্রকাশিত : ২০২৪-০৯-১৯
  • ২৪০ বার পঠিত
মাইনুদ্দিন আল আতিক, কুয়াকাটা:

পটুয়াখালীর মহিপুরে জামায়াত নেতার বাসায় চুরি মামলায় অজ্ঞাত ৩ জনকে গ্রেফতার করেছে মহিপুর থানা পুলিশ। বুধবার (১৮ সেপ্টেম্বর) রাতে মহিপুর থানার আলীপুর থ্রী পয়েন্ট এলাকা থেকে জনতা তাদের আটক করে পুলিশে দেয়। গ্রেফতারকৃতরা হলেন- বরগুনা জেলার বাসিন্দা শাকিল (২১) ও মোঃ আমির হোসেন (২১) এবং লতাচাপলী ইউনিয়নের বাসিন্দা শুক্কুর আলী (২২)। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, রাত ১২ টার দিকে আলীপুর থ্রী পয়েন্ট এলাকায় অস্বাভাবিকভাবে ঘুরতে দেখে এলাকাসীর সন্দেহ হলে তারা তাদের আটক করে পুলিশে সোপর্দ করেন। জানা গেছে, গভীর রাতে কৌশলে ঘরে প্রবেশ করে বাড়ির মালিকের হাত-পা, চোখ-মুখ বেঁধে দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে বেশ কয়েকটি। সর্বশেষ কলাপাড়া উপজেলা জামায়াত ইসলামীর সেক্রেটারি মাওলানা হাবিবুর রহমানের লতাচাপলী ইউনিয়নের ফাঁসিপাড়ার বাসায় দুর্ধর্ষ চুরি হয়। এ সময় চোর চক্রটি তার ঘরে থাকা স্বর্ণালংকারসহ নগদ অর্থ লুট করে নিয়ে যায়। পরের দিন সকালে মাওলানা হাবিবুর রহমান বাদী হয়ে মহিপুর থানায় অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। সেই মামলায় আটক দেখিয়ে চোর চক্রের আটককৃতদের আদালতে প্রেরণ করেছে মহিপুর থানা পুলিশ।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন তালুকদার বলেন, ‘অজ্ঞাত একটি মামলায় তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। প্রাথমিকভাবে তারা চুরির কথা স্বীকার করেছে। তাদের বিজ্ঞ  আদালতে প্রেরণ করা হয়েছে।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat