×
সদ্য প্রাপ্ত:
জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়ে ২৬২ কোটি ঘনফুট ঢাবি ক্যাম্পাসে শিক্ষার্থীদের গতিবিধি এবং বহিরাগতদের ওপর নজরদারি করতে চালু হচ্ছে এআই ক্যামেরা ভারতসহ ১০ দেশের ওপর শতভাগ শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের আনিসুল হকের বিরুদ্ধে ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের চার্জশিট দাখিল সরকার বিদেশি শক্তির কাছে মাথা নত করবে না: রাশেদ খাঁন ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম, বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ছে বিক্ষোভ আসিফ নজরুলের ‘একক সিদ্ধান্তে’ বিশ্বকাপ খেলতে ভারতে যায়নি বাংলাদেশ: তদন্ত কমিটি সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণ সিলেটে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা
  • প্রকাশিত : ২০২৪-১১-০৪
  • ২৩৭ বার পঠিত
বরগুনা প্রতিনিধি:
বরগুনায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কলেজ ছাত্রীকে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করেছে সন্ত্রাসী সুমনসহ তার সহযোগীরা।

বেতাগী উপজেলার ৬নং কাজিরাবাদ ইউনিয়নের বকুলতলী গ্রামে সকাল সাড়ে নয়টায় এ ঘটনা ঘটে। আহত কলেজ ছাত্রীকে উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করেছে স্থানীয়রা।

আহতর পরিবার জানায় তাদের নিজ জমিতে রোপণকৃত গাছ কাটতে ছিল, অভিযুক্ত সুমন ও তার স্ত্রীসহ ভাড়াটিয়া সন্ত্রাসী বাহিনী নিয়ে বাধা দেয়। একপর্যায়ে অহেতুক কথার কাটাকাটি করে রামদা, সেনা, লোহার রড দিয়ে এলোপাতাড়ি ভাবে কুপিয়ে পিটিয়ে গুরুতর আহত করে কালাম মৃধার কলেজ পড়ুয়া মেয়ে ইতি সহ তিনজনকে। আহত ইতি আক্তার সাংবাদিকদের জানান আমাদের বাবার পৈত্রিক সম্পত্তি দীর্ঘদিন যাবত ভোগ দখল করে আসছি, একই এলাকার প্রতিবেশী সুমন গংরা আমাদের জমি জবরদখল করতে চায় , বিভিন্ন জায়গায় অভিযোগ দিয়ে আমাদেরকে হয়রানি করে আসছে, আমরা এই ভূমিদস্যদের বিরুদ্ধে আইনি বিচার চাই। এ ঘটনায় মামলা করবেন ভুক্তভোগী পরিবার। তবে ঘটনা স্বীকার করেছে অভিযুক্ত সুমন ও তার স্ত্রী, এই অপকর্ম আড়াল করতে হাসপাতালে ভর্তি হয়েছে সুমনের স্ত্রী মর্জিয়া। উক্ত ঘটনায় এখনো কোনো অভিযোগ আসেনি আসলে আইনগত ব্যবস্থা নেবেন জানান বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একরামুল হক।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat