×
সদ্য প্রাপ্ত:
জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়ে ২৬২ কোটি ঘনফুট ঢাবি ক্যাম্পাসে শিক্ষার্থীদের গতিবিধি এবং বহিরাগতদের ওপর নজরদারি করতে চালু হচ্ছে এআই ক্যামেরা ভারতসহ ১০ দেশের ওপর শতভাগ শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের আনিসুল হকের বিরুদ্ধে ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের চার্জশিট দাখিল সরকার বিদেশি শক্তির কাছে মাথা নত করবে না: রাশেদ খাঁন ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম, বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ছে বিক্ষোভ আসিফ নজরুলের ‘একক সিদ্ধান্তে’ বিশ্বকাপ খেলতে ভারতে যায়নি বাংলাদেশ: তদন্ত কমিটি সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণ সিলেটে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা
  • প্রকাশিত : ২০২৪-১১-২১
  • ১৩৪ বার পঠিত
জাহিদ খান,, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি :

গত ২০ নভেম্বর রাত ১২.০০ ঘটিকায় 
'সেবার ব্রতে চাকরি’—এই শ্লোগানে কুড়িগ্রাম জেলায় নিয়োগ যোগ্য শূণ্য পদের বিপরীতে সম্পুর্ণ  স্বচ্ছতা,মেধা, যোগ্যতার ভিত্তিতে ৬০ জন
ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নির্বাচন করে ফলাফল প্রকাশ করা হয়।

কুড়িগ্রাম জেলার পুলিশ সুপার ও টিআরসি নিয়োগ বোর্ডের সভাপতি  মোঃ মাহফুজুর রহমান কুড়িগ্রাম পুলিশ লাইন্স মাল্টিপারপাস ড্রিলশেডে আনুষ্ঠানিকভাবে টিআরসি নিয়োগ কার্যক্রমের সকল ইভেন্টে কৃতকার্য প্রার্থীদের লিখিত, মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষার প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধাক্রম অনুযায়ী চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীদের নাম ও ফলাফল ঘোষণা করেন। 

এসময় তিনি তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন "আমরা শতভাগ সততা দেশের প্রতি দায়বদ্ধতা ও কুড়িগ্রাম জেলায় তথা সারা দেশে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপনের লক্ষ্যে সকল প্রার্থীদের বিভিন্ন ধাপে চুল চেরা বিশ্লেষণ করে সর্বাধিক যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের চুড়ান্ত করতে সক্ষম হয়েছি।

পুলিশ সুপার  তার বক্তব্যে চূড়ান্তভাবে উত্তীর্ণদের অভিনন্দন জানিয়ে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্ব, দেশপ্রেমে উদ্ধুদ্ধ হয়ে  বাংলাদেশ পুলিশ বাহিনীতে কাজ করার প্রেরণা ও প্রেষণা প্রদান করেন।

এসময় নিয়োগ বোর্ডের সম্মানিত সদস্য লালমনিরহাট জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ)   মোহাম্মদ আতিকুল হক, দিনাজপুর হাকিমপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার  আ.ন.ম. নিয়ামত উল্লাহ সহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। 

উপস্থিত নিয়োগপ্রাপ্ত গণ অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন।তারা বলেন এবার নিয়োগ প্রক্রিয়া যেভাবে কোন রুপ যোগাযোগ,অসৎ উপায়,অর্থনৈতিক লেনদেন ছাড়া শতভাগ পরিচ্ছন্ন ভাবে সম্পন্ন হলো, এই ধারাবাহিকতা যদি বাংলাদেশ পুলিশ রক্ষা করতে পারে, তবে বাংলাদেশ পুলিশ তার হারানো গৌরব শীঘ্রই ফিরিয়ে আনতে পারবে। তারা আরো বলেন আমরা আমাদের কর্মক্ষেত্রে শতভাগ সততা,নিষ্ঠার সহিত দায়িত্ব পালন করবো।

উল্লেখ্য, কুড়িগ্রাম জেলার ট্রেইনি রিক্রুট কনস্টেবল ৬০ জনের শূন্য পদের বিপরীতে প্রিলিমিনারি স্ক্রিনিং শেষে প্রায় ০৬ হাজার প্রার্থী শারীরিক মাপ ও শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পান। শারীরিক মাপ ও শারীরিক সক্ষমতা যাচাই পরিক্ষা শেষে ৫২৯ জন লিখিত পরীক্ষা অংশগ্রহণ করে এবং লিখিত পরীক্ষায় ২৩৯ জন প্রার্থী উত্তীর্ণ হয়ে মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করে তন্মধ্যে  চূড়ান্তভাবে মেধায় ৫৭ জন ও মুক্তিযোদ্ধা কোঠায় ০৩ জনসহ সর্বমোট ৬০ জনকে মনোনীত করে কুড়িগ্রাম জেলা টিআরসি নিয়োগ বোর্ড ৷

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat