×
সদ্য প্রাপ্ত:
আসিফ নজরুলের ‘একক সিদ্ধান্তে’ বিশ্বকাপ খেলতে ভারতে যায়নি বাংলাদেশ: তদন্ত কমিটি সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণ সিলেটে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা সন্ত্রাস দমনে ক্রসফায়ারের প্রয়োজন নেই, দেশের আইনই যথেষ্ট: আইনমন্ত্রী ২৪ ঘন্টায় হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ১০৩০ চট্টগ্রাম বন্দরের কনটেইনার টার্মিনাল বিদেশীদের ইজারার সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি ঘোষণা দক্ষ জনবল তৈরি হলে ৪ বছরে রেমিট্যান্স তিনগুণ হবে : পরিকল্পনা প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরান তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে, পারমাণবিক হামলার সম্ভাবনা : টাকার কার্লসন চিকিৎসা নাকি ডিজিটাল মার্কেটিং: ডা. জাহাঙ্গীর কবির ও তাঁর প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তর ও বিএমডিসির তদন্ত
  • প্রকাশিত : ২০২৪-১১-২৩
  • ১৯৪ বার পঠিত
বারহাট্টা প্রতিনিধি:
নেত্রকোনার বারহাট্টা উপজেলা সদরের (নেত্রকোনা-মোহনগঞ্জ) সড়কের বারহাট্টা বাজারের মূল সড়কে প্রকৌশলীর মনগড়া সিদ্ধান্তেই চলছে রাস্তা উন্নয় আহনের কাজ।

সরেজমিনে দেখাগেছে, বাজারে রাস্তার পাশে মেয়াদোত্তীর্ণ পুরাতন ড্রেনের উপর নিম্নমানের স্ল্যাব বসিয়ে ওই স্ল্যাবের উপর ঢালাই দিয়েই চলছে সড়ক উন্নয়নের কাজ।

স্থানীয়দের অভিযোগ, ইতিপূর্বে রাস্তার এমন উন্নয়ন কাজ দেখেননি তারা। (ঢাকা-ময়মনসিংহ-নেত্রকোনা-মোহনগঞ্জ) যোগাযোগের মাধ্যম বারহাট্টা বাজারের মাঝখান দিয়ে চলে যাওয়া এই একটি মাত্র রাস্তা। প্রতিদিন এই রাস্তা দিয়ে লোকাল বাস, দূরপাল্লার বাসসহ মালবোঝাই বড় বড় ট্রাক চলাচল করে। দীর্ঘদিন কাজ না হওয়ায় রাস্তাটি জরাজীর্ণ অবস্থায় ছিল। অবশেষ দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে গুরুত্বপূর্ণ এই রাস্তাটির কাজ শুরু হয়েছে। কিন্তু বর্তমানে ইঞ্জিনিয়ার যেভাবে কাজ চালাচ্ছেন, এই ভাবে রাস্তার কাজ শেষ হলে ভারী যানবাহনের চাপে মেয়াদোত্তীর্ণ ড্রেন ভেঙ্গে যেকোন সময় দূর্ঘটনা ঘটতে পারে।

তারা আরও বলেন, ড্রেন হলো পানি নিষ্কাশনের মাধ্যম। ড্রেনটি দিয়ে বাজারের পানি নিষ্কাশন হয় এবং তাতে ময়লা-আবর্জনা বেশি থাকে। কিন্তু ড্রেনের ওপর স্ল্যাব দিয়ে তার উপর ঢালাই দেওয়ার কারনে স্ল্যাব তুলে ড্রেন পরিষ্কার করা সম্ভব হবে না। বারহাট্টা বাসীর প্রশ্ন বাজারের ড্রেন হওয়ায় আগামী কয়েক মাসের মধ্যে এই ড্রেনটি ময়লা-আবর্জনায় ভরে যাবে, পরে এই সুরু ড্রেন পরিস্কার করা আদো কি সম্ভব হবে?

বারহাট্টা মধ্য বাজারের ধান ব্যবসায়ী সাগর চক্রবর্তীর সাথে কথা বললে তিনি সকালের সময়কে বলেন, ড্রেনের উপরে আগের স্ল্যাবগুলোই মজবুত ছিলো। আগের স্ল্যাবগুলো সরিয়ে এখন পুরাতন ড্রেনের উপর নতুন স্লাব বসিয়েছে। এখন আবার স্ল্যাবগুলো নিচে রেখেই ঢালাই দিয়ে দিচ্ছে। এই ভাবে ড্রেন রাখার কি মানে? এটাতো এক মাসের মধ্যেই ভরাট হয়ে যাবে। পরে তো ভোগান্তি আমাদেরই পোহাতে হবে।

ব্যবসায়ী ফারুক আহমেদ বলেন, গতকাল দেখলাম অডিটোরিয়ামের সামনে সিসি ঢালাই দিয়েছে। ঢালাই দেখে মনে হলো খুবই নিম্নমানের কাজ হচ্ছে। তাছাড়া, পুরাতন ড্রেনের উপর নতুন যে স্ল্যাব দেওয়া হচ্ছে তাও নিম্নমানের। এই রাস্তা দিয়ে দূরপাল্লার বড় বড় বাস, মালামাল বোঝাই ট্রাক চলাচল করে। ফলে ক্রসিং এর সময় ড্রেনের স্ল্যাব ডেবে গিয়ে বড় ধরনের দূর্ঘটনা ঘটতে পারে।

ইঞ্জিনিয়ার অফিসের সাবেক কর্মচারী তুষার ঘোষের সাথে কথা বললে তিনি সকালের সময়কে জানান, স্ল্যাব গুলোতে যে অনুপাতে (সিমেন্ট-বালি-সুরকি) মিশ্রণ দিলে স্ল্যাবগুলো মজবুত হতো। দেখলাম সে অনুপাতে মিশ্রণ দেওয়া হয় নাই। স্ল্যাবগুলোতে নিম্নমানের মিশ্রণের কারণে ভবিষ্যতে সেগুলো ভেঙে যাওয়ার আশঙ্কা রয়েছে। তাছাড়া সেগুলো আবার পুরাতন ড্রেনের উপর বসানো হচ্ছে। ফলে দূর্ঘটনার শঙ্কা তো থেকেই যায়। 

নেত্রকোনা সড়ক ও জনপথ অধিদপ্তরের (সওজ) নির্বাহী প্রকৌশলী মাহমুদ আল নূর সালেহীন বলেন, এটা আমাদের পরামর্শ ক্রমেই হচ্ছে। বারহাট্টার মেইন সড়কের দু'পাশে জায়গা না থাকায় রাস্তা বৃদ্ধির স্বার্থে ড্রেনের ওপরের স্ল্যাবগুলো নতুন করে দেয়া হয়েছে। এখন এগুলোর ওপর ঢালাই দেয়া হচ্ছে। এতে রাস্তার কোন সমস্যা হবে না।

ময়লা-আবর্জনায় ড্রেন ভরাট হয়ে গেলে কিভাবে পরিষ্কার করা হবে? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এতে কোন সমস্যা হবে না। ড্রেন পরিস্কারের জন্য বিভিন্ন জায়গায় পয়েন্ট করা আছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat