×
সদ্য প্রাপ্ত:
ভিজিএফ কার্ড এর মাধ্যমে ২০ কেজি চাল দেওয়ার সিদ্ধান্ত ডিসেম্বরের মধ্যে ঢাকায় এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ চালু: মাহদী আমিন দেড় ঘণ্টার ব্যবধানে তিন ভূমিকম্প, কেঁপে উঠল দেশের বিভিন্ন অঞ্চল শাহজালাল বিমানবন্দরে দুই বিমানকর্মীর জুতায় মিলল ৯ কেজি স্বর্ণ শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী চট্টগ্রাম বন্দরের এনসিটি টার্মিনাল চালাবে বিদেশি অপারেটর, খসড়া চুক্তি অনুমোদন সংরক্ষিত এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টির আসন শূন্য ঘোষণা মিরপুরের সংঘর্ষে সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব আগামী দুই মাসে আসছে ১৯ কার্গো এলএনজি: পেট্রোবাংলা
  • প্রকাশিত : ২০২৪-১১-২৩
  • ২১৩ বার পঠিত
ঠাকুরগাঁও প্রতিনিধি: 
অনৈতিক কার্যকলাপের অভিযোগে যুব মহিলা লীগ নেত্রীসহ চারজনকে আটক করেছে ঠাকুরগাঁও সদর থানা পুলিশ।

গত শুক্রবার (২২ নভেম্বর ) গভীর রাতে জেলার সদর উপজেলার বসির পাড়া এলাকার কলেজ শিক্ষক জিল্লুর রহমানের চারতলা ভবন ভাড়া নিয়ে অনৈতিক কর্মকাণ্ড চালিয়ে আসার অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযান পরিচালনা করে। অভিযানের বিষয় আগে থেকে অভিযুক্তরা টের পাওয়ায় ওয়াশ রুমে ভর্তি মদের বোতল ঢেলে খালি করলেও কয়েকটি অক্ষত অবস্থায় উদ্ধার করে পুলিশ। ভবনে কোন খদ্দের পাওয়া না গেলেও মাদক উদ্ধারের অভিযোগ রয়েছে। 

অভিযানে আটককৃতরা হলেন রোজিনা আক্তার,আশা চৌধুরী, লিজা আক্তার।

ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শাহিদুর ইসলাম এই তথ্য নিশ্চিত করে জানান গোপন সংবাদের ভিত্তিতে আমরা অভিযান পরিচালনা করি এবং তাদের বিরুদ্ধে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat