×
সদ্য প্রাপ্ত:
মাদারীপুরে ৮০০ কোটি টাকার সেতু, নির্মাণস্থান পরিদর্শনে এমপি জাহান্দার আলী একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ফুলগাজীতে প্রবাসীর জমিতে আগুন, শতাধিক ফলের গাছ কেটে ফেলার অভিযোগ এক গোল, দুই অ্যাসিস্টে মেসির রাজকীয় বিদায় ভিজিএফ কার্ড এর মাধ্যমে ২০ কেজি চাল দেওয়ার সিদ্ধান্ত ডিসেম্বরের মধ্যে ঢাকায় এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ চালু: মাহদী আমিন দেড় ঘণ্টার ব্যবধানে তিন ভূমিকম্প, কেঁপে উঠল দেশের বিভিন্ন অঞ্চল শাহজালাল বিমানবন্দরে দুই বিমানকর্মীর জুতায় মিলল ৯ কেজি স্বর্ণ শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী চট্টগ্রাম বন্দরের এনসিটি টার্মিনাল চালাবে বিদেশি অপারেটর, খসড়া চুক্তি অনুমোদন
  • প্রকাশিত : ২০২৪-১১-২৩
  • ২০৭ বার পঠিত
জাহিদ খান, কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী সরকারি কলেজ টি জেলার একটি ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান। যেখানে হাজারো শিক্ষার্থী উচ্চশিক্ষার জন্য নিরলসভাবে অধ্যয়ন করে আসছে। কিন্তু দুঃখজনকভাবে, এই ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানের প্রবেশপথটি দীর্ঘ দিন থেকে চলাচল অযোগ্য বেহাল অবস্থায় রয়েছে।

কলেজের মূল প্রবেশ সড়কটি দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে ভেঙে গেছে। বর্ষাকালে সড়কটি জলমগ্ন হয়ে পড়ে, যা কাদামাটিতে পরিণত হয় এবং শিক্ষার্থী ও শিক্ষকসহ সাধারণ পথচারীদের চলাচল অত্যন্ত কষ্টসাধ্য করে তোলে। শুকনো মৌসুমে ধুলাবালির কারণে সড়কটি ব্যবহার করা দুঃসহ হয়ে দাঁড়ায়। এছাড়া, সড়কের খানাখন্দের কারণে রিকশা, সাইকেল ও মোটরসাইকেল চালানো ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।প্রায়শই রিক্সা, অটো রিক্সা উলটে গিয়ে হতাহতের ঘটনাও ঘটে।

এ সমস্যা শিক্ষার্থীদের স্বাভাবিক একাডেমিক কার্যক্রমে ব্যাঘাত ঘটাচ্ছে। অনেক অভিভাবক তাদের সন্তানদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন। শিক্ষার্থীরা সময়মতো ক্লাসে পৌঁছাতে পারে না কিংবা এই ঝক্কি পেরিয়ে পৌছালেও শিক্ষা গ্রহণের জন্য মানসিক স্থিতিশীলতা আনতেও সময় লাগে বলে শিক্ষার্থী রা জানায়। ফলে তাদের পড়াশোনার মানে নেতিবাচক প্রভাব পড়ছে।

স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সাধারণ জনগণ এবং শিক্ষার্থীদের পক্ষ থেকে বারবার আবেদন করা হলেও এ বিষয়ে এখনো কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়নি। স্থানীয় জনপ্রতিনিধিদেরও এই সমস্যার প্রতি তেমন মনোযোগ দেখা যাচ্ছে না।

এ অবস্থায় অবিলম্বে সড়কটি সংস্কার করা জরুরি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উচিত দ্রুত পদক্ষেপ নিয়ে সড়কটি মেরামত করা, যাতে শিক্ষার্থীরা নির্বিঘ্নে কলেজে আসা-যাওয়া করতে পারে। একটি উন্নত ও নিরাপদ সড়ক শুধু শিক্ষার্থীদের জন্য নয়, পুরো নাগেশ্বরী এলাকার উন্নয়নের জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat