×
সদ্য প্রাপ্ত:
ডিসেম্বরের মধ্যে ঢাকায় এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ চালু: মাহদী আমিন দেড় ঘণ্টার ব্যবধানে তিন ভূমিকম্প, কেঁপে উঠল দেশের বিভিন্ন অঞ্চল শাহজালাল বিমানবন্দরে দুই বিমানকর্মীর জুতায় মিলল ৯ কেজি স্বর্ণ শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী চট্টগ্রাম বন্দরের এনসিটি টার্মিনাল চালাবে বিদেশি অপারেটর, খসড়া চুক্তি অনুমোদন সংরক্ষিত এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টির আসন শূন্য ঘোষণা মিরপুরের সংঘর্ষে সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব আগামী দুই মাসে আসছে ১৯ কার্গো এলএনজি: পেট্রোবাংলা মিরপুরে হকার উচ্ছেদ ঘিরে পুলিশের গাড়ি ভাঙচুর, সিটি কর্পোরেশনের গাড়িতে আগুন
  • প্রকাশিত : ২০২০-১০-১৭
  • ৫৩১ বার পঠিত

স্বাধীনবাংলা, ডেস্ক নিউজ :

রাজধানী ঢাকা সহ সারাদেশে নানা জাতের সবজির দাম বেড়েছে কয়েকগুণ। কয়েক দফা বন্যা ও অতিবৃষ্টির কারণে উৎপাদন কমে যাওয়ায় সব ধরনের সবজির দাম বেড়েছে, দাবি বিক্রেতাদের। রাজধানীতে প্রতিদিন বাড়ছেই কাঁচা সবজির দাম। বাজার নিয়ন্ত্রণের ব্যাপারে সংশ্লিষ্ট মহলের উদ্যোগহীনতায় হতাশ সবাই।

এদিকে,দেশের পাইকারি বাজার থেকে বেশি দামে কেনা সবজির দাম ইচ্ছেমতো বাড়িয়ে বিক্রি করছে খুচরা বিক্রেতারা। পাইকারি দামে ৪০ থেকে ৪৫ টাকা দিয়ে কেনা বেগুন  শহরের বাজারে বিক্রি হচ্ছে ৮০ টাকা প্রতি কেজি। একইভাবে আলু, পটল, মূলা, করলাসহ সব ধরনের সবজিতেই কেজি প্রতি নেয়া হচ্ছে ১০ থেকে ৪০ টাকা পর্যন্ত বেশি দাম।

আরোও পড়ুন: ঢাকা-৫ আসনে জয়ী আওয়ামীপ্রার্থী কাজী মনিরুল ইসলাম ***
এ বিষয়ে কৃষি বিভাগ জানায়, আগামী মাসের শুরুর দিকে নতুন সবজি বাজালে এলে কমবে এই বাজার দর। এদিকে, গাইবান্ধায় এক সপ্তাহ আগেও আলুর দাম ছিলো ২০ থেকে ২৫ টাকা। এখন সেই আলু বিক্রি হচ্ছে ৪৫ থেকে ৫০ টাকা। অন্যান্য সবজির দামও বেড়েছে কেজিতে ৩০ থেকে ৪০ টাকা। আড়তদাররা বলছেন, বাজারে শাকসবজির আমদানি কম। এছাড়া প্রান্তিক চাষিরাও সবজির দাম বেশি হাঁকছেন ফলে দাম কমানো কঠিন হয়ে পড়েছে। অন্যদিকে, অভিযোগ পাওয়ার সঙ্গেই ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃপক্ষ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat