মিজানুর রহমান, স্টাফ রিপোর্টারঃ
আগামীকাল শুক্রবার বেলা ৪ ঘটিকায় নাসিরগঞ্জ বাজার থেকে স্বপ্ন ফাউন্ডেশন ও ১ নং চর কালকিনি ইউনিয়নের সর্বস্তরের জনগণের ঐক্য প্রচেষ্টায়, মাদক, ধর্ষণ, জুয়া, নদীতে জেলেদের সকল ধরনের হয়রানি বন্ধের, বিকাশ অথবা অন্য মাধ্যমে চাঁদা দাবি বন্ধের দাবিতে একটি প্রতিবাদের র্যালির আয়োজন করা হয়েছে।
সুন্দর একটি সমাজ গড়ার লক্ষ্যে এই দাবিগুলোকে নৈতিক দাবি মনে করে প্রতিবাদের র্যালিতে অংশগ্রহণ করার জন্য আপনাদের প্রতি অনুরোধ রইল।
একটি সুন্দর সমাজ গড়ে তোলার জন্য আপনাকে আমাকে সব সময় সচেতন থাকতে হবে। আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। তাদের ভবিষ্যৎ চিন্তা করে সুন্দর একটি সমাজ তাদেরকে উপহার দেওয়াই আমাদের কর্তব্য,
আসুন আমরা সকলে মিলে কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত রেখে সুন্দর একটি সমাজ গড়ে তুলি যে সমাজে মাদক ধর্ষণ জুয়া খেলার মত ভয়ংকর অপরাধগুলো না থাকে যেন কেউ করতে না পারে সে ব্যাপারে আমরা সব সময় সচেতন থাকবো ।
এর পাশাপাশি লক্ষ্মীপুর জেলা কমলনগর উপজেলা নদীমাতৃক হওয়ার কারণে,এখানের বেশিরভাগ মানুষই নদীতে জীবিকা নির্বাহের সাথে জড়িত,এই জেলেদেরকে অনেকেই সর্বনিম্ন স্তরের মানুষ মনে করে।
যার কারণে নদীতে কিছু সংখ্যক মানুষ জোরপূর্বক অথবা অন্যায় ভাবে জেলেদের উপর অমানবিক কাজ করে এবং নদীতে বেশিরভাগ সময় তাদেরকে হয়রানি করে বিশেষ করে বিকাশের মাধ্যমে অথবা অন্য মাধ্যমে জেলে ভাইদের কাছ থেকে চাঁদা দাবি করে, তাই আমরা সজাগ থাকবো যেন এরকম ভয়ংকর অপরাধ কেউ করতে না পারে।
জেলে, কৃষক, শ্রমিক, তাঁতি আমরা সকলেই মিলেই তো একটি জাতি, একটি সমাজ, একটি গ্রাম, একটি দেশ। আমরা সবাই সবার সুখ-দুখে একে অন্যের পাশে দাঁড়াবো ভয়ংকর অপরাধের মতো অপরাধগুলা আমরা এড়িয়ে চলব এবং অপরাধীদেরকে আইনের আওতায় তুলে দেব।।চিহ্নিত অপরাধির বিরুদ্ধে আইনের আশ্রয় নিব
ন্যায়নীতির পক্ষে থাকবো ন্যায়নীতির পক্ষে কথা বলব সুন্দর একটি সমাজ গড়বো, গরীব অসহায় মানুষের স্বপ্ন বাস্তবায়ন করবো মাদকমুক্ত সমাজ গড়বো, ধর্ষণমুক্ত সমাজ গড়বো, জুয়া খেলা মুক্ত সমাজ গড়বো, অনৈতিক কর্মকাণ্ড মুক্ত সুন্দর একটি সমাজ গড়বো, যে সমাজ শিক্ষা সেবা মানবতা দিয়ে সাজানো থাকবে পরবর্তী জেনারেশনের জন্য, তাহলেই আমরা বলতে পারবো আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ ।
আমার মেয়ে আমার ভাই আমার বোন আমার পাড়া-প্রতিবেশী যেনো সুন্দর একটি সমাজে মাথা উঁচু করে যেন থাকতে পারে। এই সমাজ বা গ্রামের ভবিষ্যৎ প্রজন্ম যেন নিজের ভবিষ্যৎ গড়তে পারে দেশ এবং জাতির উন্নয়নের জন্য কাজ করতে পারে। আসুন আমরা সবাই এক কাতারে দাঁড়াই , সকল অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলি প্রতিবাদী হয়ে উঠি, এ কথা সংগঠনের সভাপতি আতিফ ইসলাম জানান।
এ জাতীয় আরো খবর..