×
সদ্য প্রাপ্ত:
চীন-বাংলাদেশ-মিয়ানমার করিডোরে ভূরাজনৈতিক শঙ্কা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী খান জাহান আলীর (রহ.) মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী একটি মহল চক্রান্ত করে শিল্প খাতে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে: স্বরাষ্ট্রমন্ত্রী শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক পূর্বাচল ৩০০ ফুট সড়কে প্রবাসীদের গাড়িতে দুর্ধর্ষ ডাকাতি: চালকসহ গ্রেফতার ৩, লুট হওয়া মালামাল উদ্ধার তাহসিফ হত্যা মামলায় আবারও ৩ দিনের রিমান্ডে দীপ রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ আন্দোলনের নামে যারা সহিংসতা করছে, তাদের উদ্দেশ্য ভিন্ন : স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের আন্দোলন: গার্মেন্টস মালিকদের সঙ্গে সচিবালয়ে বৈঠকে বসেছেন স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরে পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ
  • প্রকাশিত : ২০২৪-১১-২৬
  • ১০৬ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক, সংবাদ প্রেরক,মোঃ জয়নাল আবেদিন জয় রাজশাহী
রাজশাহীতে যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে শেষ হলো এক মাস মেয়াদী ইয়ুথ কিচেন (রান্না) বিষয়ক প্রশিক্ষণ কোর্স। সেই লক্ষ্যে রোববার (২৪ নভেম্বর) বিকেলে জেলা যুব প্রশিক্ষণ কেন্দ্রে সনদপত্র বিতরণ ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) তরফদার মো. আক্তার জামীল।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন যুব উন্নয়ন অধিদপ্তর রাজশাহীর উপপরিচালক এটিএম গোলাম মাহবুব।
এক মাস মেয়াদী ইয়ুথ কিচেন (রান্না) বিষয়ক প্রশিক্ষণ কোর্সে ২৫ জন শিক্ষার্থী অংশগ্ৰহণ করেন। এই প্রশিক্ষণ কোর্সের প্রশিক্ষণার্থীদের হাতে সার্টিফিকেট ও সনদপত্র তুলে দেয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, দক্ষ জনবল একটি দেশের মূল চালিকাশক্তি। বাংলাদেশকে উন্নত ও সমৃদ্ধির দেশ হিসেবে বিশ্বের বুকে মাথা তুলে দাঁড়ানোর জন্য দেশের যুবসমাজকে গুরুত্ব দিতে হবে; দক্ষ করে গড়ে তুলতে হবে। সেই লক্ষ্য বাস্তবায়নের জন্য যুব উন্নয়ন অধিদপ্তর বেকার যুবকদের দেশের আর্থ-সামাজিক উন্নয়নে সম্পৃক্ত করে তাদের স্বাবলম্বী করার পাশাপাশি দেশের উন্নয়নকে ত্বরান্বিত করতে কাজ করছে। যুবাদের কর্মস্পৃহা এবং কর্মোদ্দীপনা কাজে লাগিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এরই অংশ হিসেবে এক মাস মেয়াদী ইয়ুথ কিচেন (রান্না) বিষয়ক প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat