×
সদ্য প্রাপ্ত:
জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়ে ২৬২ কোটি ঘনফুট ঢাবি ক্যাম্পাসে শিক্ষার্থীদের গতিবিধি এবং বহিরাগতদের ওপর নজরদারি করতে চালু হচ্ছে এআই ক্যামেরা ভারতসহ ১০ দেশের ওপর শতভাগ শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের আনিসুল হকের বিরুদ্ধে ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের চার্জশিট দাখিল সরকার বিদেশি শক্তির কাছে মাথা নত করবে না: রাশেদ খাঁন ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম, বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ছে বিক্ষোভ আসিফ নজরুলের ‘একক সিদ্ধান্তে’ বিশ্বকাপ খেলতে ভারতে যায়নি বাংলাদেশ: তদন্ত কমিটি সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণ সিলেটে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা
  • প্রকাশিত : ২০২৪-১১-২৭
  • ১৯০ বার পঠিত
মোঃ ইসমাইল হোসেন, খুলনা:
আজ বুধবার (২৭ নভেম্বর) বিকাল ৩ টায় খালিশপুর পিপলস্ গোল চত্বরে খালিশপুর থানা ইমাম পরিষদ ও খীদমাতুল মুসলিমীন সেচ্ছাসেবক টিমের উদ্দ্যোগে থানা ইমাম পরিষদ এর সভাপতি মাওঃ কারামত আলীর সভাপতিত্বে ও খীদমাতুল মুসলিমীন সেচ্ছাসেবক টিম সভাপতি মাওঃ মশিউর রহমান খুলনাভী এর সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন খালিশপুর থানা ইমাম পরিষদের সাধারণ সম্পাদক হাফেজ মাওঃ আনোয়ারুল আযম, অর্থ সম্পাদক মাওঃ জাফর সাদিক, সামাজিক সংগঠন খীদমাতুল মুসলিমীন সেচ্ছাসেবক টিমের সাংগঠনিক সম্পাদক মোঃ ইমরান হোসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সহ সভাপতি শেখ মোঃ নাসির উদ্দিন।

ইমাম পরিষদ খালিশপুর ৭নং সাধারণ সম্পাদক মুফতি মুজাহিদুল ইসলাম,১০নং ওয়ার্ড সভাপতি মাওঃ নাজমুস সায়া’দাত, ৯নং ওয়ার্ড সাধারণ সম্পাদক মুফতি বাশির আহমেদ, প্রচার সম্পাদক মাওঃআসাদুজ্জামান, ১৩ নং ওয়ার্ড সভাপতি মাওঃ ইব্রাহিম খলিল,প্লাটিনাম জামে মসজিদের ইমাম ও খতিব মাওঃ জাকির হোসেন সহ উপস্থিত ছিলেন খালিশপুর থানা ইমাম পরিষদের মাওঃ হাফিজুর রহমান,খীদমাতুল মুসলিমীন সেচ্ছাসেবক টিমের সাধারণ সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান অপু,প্রচার সম্পাদক মোঃকাউসার রহমান,সদস্য মোঃ হাবিব,মোঃ আবু্দুস সবুর, হাফেজ আল আমিন,মাহদী হাসান মুন্না,আব্দুল্লাহ, মাহমুদ, কামরুল সহ প্রমুখ।

সমাবেশে বক্তারা অন্তবর্তীকালীন সরকারকে বলেন অবিলম্বে জঙ্গি সংগঠন ইসকন কে নিষিদ্ধ ঘোষণা করতে হবে সাথে সাথে চট্টগ্রামের মসজিদে ভাঙচুর এবং অ্যাডভোকেট সাইফুলের হত্যাকারীদের কে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।সমাবেশ শেষে বিশাল এক বিক্ষোভ মিছিল শহরের গুরুত্বপূর্ণ সড়কে প্রদক্ষিণ করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat