×
সদ্য প্রাপ্ত:
ভিজিএফ কার্ড এর মাধ্যমে ২০ কেজি চাল দেওয়ার সিদ্ধান্ত ডিসেম্বরের মধ্যে ঢাকায় এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ চালু: মাহদী আমিন দেড় ঘণ্টার ব্যবধানে তিন ভূমিকম্প, কেঁপে উঠল দেশের বিভিন্ন অঞ্চল শাহজালাল বিমানবন্দরে দুই বিমানকর্মীর জুতায় মিলল ৯ কেজি স্বর্ণ শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী চট্টগ্রাম বন্দরের এনসিটি টার্মিনাল চালাবে বিদেশি অপারেটর, খসড়া চুক্তি অনুমোদন সংরক্ষিত এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টির আসন শূন্য ঘোষণা মিরপুরের সংঘর্ষে সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব আগামী দুই মাসে আসছে ১৯ কার্গো এলএনজি: পেট্রোবাংলা
  • প্রকাশিত : ২০২০-১০-১৮
  • ৩১৭ বার পঠিত

স্বাধীনবাংলা, ডেস্ক নিউজ:

দেশের বেসরকারি টেলিভিশনে সংবাদ শিরোনাম ও সংবাদের বিভিন্ন অংশে বাণিজ্যিক প্রতিষ্ঠানের বিজ্ঞাপন প্রচারে হাইকোর্টের দেওয়া নিষেধাজ্ঞা স্থগিত করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। ফলে টেলিভিশন সংবাদের বিভিন্ন অংশে বাণিজ্যিক প্রতিষ্ঠানের বিজ্ঞাপন প্রচার করা যাবে বলে জানিয়েছেন বিটিআরসির আইনজীবী। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে আপিল বিভাগ রবিবার এ আদেশ দেন। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রন কমিশন (বিটিআরসি) এবং বেসরকারি টেলিভিশন চ্যানেল আই ও দীপ্ত টেলিভিশনের করা আবেদনের ওপর শুনানি নিয়ে এ আদেশ দেন আদালত। ওই তিন প্রতিষ্ঠান হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করার অনুমতি চেয়ে (লিভ টু আপিল) এ আবেদন দাখিল করে। আবেদনকারীপক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট এ এম আমিন উদ্দিন, মুরাদ রেজা, মো. আসাদুজ্জামান ও ব্যারিস্টার খন্দকার রেজা-ই রাকিব।

টেলিভিশনের সংবাদ শিরোনাম ও সংবাদের বিভিন্ন অংশে বাণিজ্যিক প্রতিষ্ঠানের স্পন্সর প্রচার নিয়ে ২০১১ সালে হাইকোর্টে একটি রিট করা হয়। সে রিটের শুনানি নিয়ে রুল জারি করেন হাইকোর্ট। ওই রুলের চ‚ড়ান্ত শুনানি নিয়ে টেলিভিশন সংবাদের বিভিন্ন অংশে বাণিজ্যিক প্রতিষ্ঠানের বিজ্ঞাপন প্রচারে নিষেধাজ্ঞা দেন হাইকোর্ট। এই রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল আবেদন করা হয়। কালের কন্ঠ থেকে নেওয়া।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat