×
সদ্য প্রাপ্ত:
আসিফ নজরুলের ‘একক সিদ্ধান্তে’ বিশ্বকাপ খেলতে ভারতে যায়নি বাংলাদেশ: তদন্ত কমিটি সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণ সিলেটে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা সন্ত্রাস দমনে ক্রসফায়ারের প্রয়োজন নেই, দেশের আইনই যথেষ্ট: আইনমন্ত্রী ২৪ ঘন্টায় হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ১০৩০ চট্টগ্রাম বন্দরের কনটেইনার টার্মিনাল বিদেশীদের ইজারার সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি ঘোষণা দক্ষ জনবল তৈরি হলে ৪ বছরে রেমিট্যান্স তিনগুণ হবে : পরিকল্পনা প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরান তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে, পারমাণবিক হামলার সম্ভাবনা : টাকার কার্লসন চিকিৎসা নাকি ডিজিটাল মার্কেটিং: ডা. জাহাঙ্গীর কবির ও তাঁর প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তর ও বিএমডিসির তদন্ত
  • প্রকাশিত : ২০২৪-১১-৩০
  • ২১৫ বার পঠিত
মাইনুদ্দিন আল আতিক, কলাপাড়া
পটুয়াখালীর মহিপুরে বহুমুখী আধুনিক সুবিধা সম্বলিত একটি ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র ও ক্যাটল শেল্টার উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (২৯ নভেম্বর) বিকাল সাড়ে ৪ টায় মহিপুর সদর ইউনিয়নের কমরপুর গ্রামে দাতা সংস্থা জাপান মোফা’র অর্থায়নে ও গুড নেইবারস জাপান-এর সার্বিক সহযোগিতায় গুড নেইবারস বাংলাদেশ ডিআরআর প্রজেক্টের নির্মিত এ আশ্রয়কেন্দ্রটি শুভ উদ্বোধন করা হয়। 

উদ্বোধনী অনুষ্ঠানে গুড নেইবারস বাংলাদেশ-এর হেড অব ইকোনোমি ইউনিট প্রধান রেমন্ড কুইয়া’র সভাপতিত্বে ডিআরআর প্রজেক্টের প্রোগ্রাম ম্যানেজার জেমস রাজীব বিশ্বাস ও প্রোগ্রাম অফিসার আফিয়া ফেরদৌস খানের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রবিউল ইসলাম।

বিশেষ অতিথি ছিলেন মহিপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মো. ফজলু গাজী, গুড নেইবারস বাংলাদেশ-এর দক্ষিণ-পশ্চিম অঞ্চলের এরিয়া প্রধান যোসেফ ডায়েস, ডিআরআর প্রজেক্টের এশিয়া সেকশন ম্যানেজার ইউকি ইউশিমুরা, কো-অর্ডিনেটর দীপক কুমার দাস, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. হুমায়ুন কবীর, ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচী-সিপিপি’র সহকারী পরিচালক মো. আসাদুজ্জামান খান, মহিপুর থানা বিএনপি’র সভাপতি আব্দুল জলিল হাওলাদার, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহজাহান পারভেজ ও জমিদাতা মো. সিদ্দিকুর হাওলাদার।

গুড নেইবারস-এর কর্মকর্তা ও দাতা সংস্থার প্রতিনিধিরা জানান, বিভিন্ন সুযোগ-সুবিধা সম্বলিত অত্যাধুনিক এ আশ্রয়কেন্দ্রটি নির্মাণে ৪ কোটি টাকা ব্যয় হয়েছে। ৮ হাজার ৬০০ বর্গফুটের এ শেল্টারটিতে সার্বক্ষণিক বিদ্যুৎ, নিরাপদ স্যানিটেশন, বিশুদ্ধ পানি ও ১৪ টি রুমে থাকার সুযোগ পাবে ৭ শতাধিক মানুষ। নারী, পুরুষ, শিশু ও বৃদ্ধদের জন্য আলাদা আলাদা ইউনিট রয়েছে। এছাড়া গবাদি পশু-পাখি রাখার জন্য আরেকটি আলাদা ইউনিট করা হয়েছে। শেল্টারটি সারাবছর শিক্ষাপ্রতিষ্ঠান এবং এলাকার বিভিন্ন সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনার জন্য ব্যবহৃত হবে।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে অত্র এলাকার জনগণকে দুর্যোগ সম্পর্কে সচেতনতার লক্ষ্যে ঘূর্ণিঘড় প্রস্তুতি বিষয়ক মাঠ মহড়ার আয়োজন করা হয়। পরে গুড নেইবারস-এর কর্মকর্তারা শেল্টারের চাবি ও দলিল হস্তান্তর করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat