×
সদ্য প্রাপ্ত:
আসিফ নজরুলের ‘একক সিদ্ধান্তে’ বিশ্বকাপ খেলতে ভারতে যায়নি বাংলাদেশ: তদন্ত কমিটি সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণ সিলেটে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা সন্ত্রাস দমনে ক্রসফায়ারের প্রয়োজন নেই, দেশের আইনই যথেষ্ট: আইনমন্ত্রী ২৪ ঘন্টায় হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ১০৩০ চট্টগ্রাম বন্দরের কনটেইনার টার্মিনাল বিদেশীদের ইজারার সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি ঘোষণা দক্ষ জনবল তৈরি হলে ৪ বছরে রেমিট্যান্স তিনগুণ হবে : পরিকল্পনা প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরান তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে, পারমাণবিক হামলার সম্ভাবনা : টাকার কার্লসন চিকিৎসা নাকি ডিজিটাল মার্কেটিং: ডা. জাহাঙ্গীর কবির ও তাঁর প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তর ও বিএমডিসির তদন্ত
  • প্রকাশিত : ২০২৪-১২-০২
  • ১৮০ বার পঠিত
মাসুদ রানা, সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার প্রবেশমুখে রাস্তার মাঝে ও দেয়াল ঘেঁষে ফেলা হতো বাজারের ময়লা-আবর্জনা। স্থানটি ছিল নোংরা ও দুর্গন্ধময়। পাশ দিয়ে চলার সময় নাকে রুমাল দিয়ে চলতে হতো পথচারীদের। তবে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিনের উদ্যোগ ও প্রশাসনের সহায়তায় পরিস্থিতি পাল্টে গেছে। ময়লা-আবর্জনা পরিষ্কার করে সেখানে বিভিন্ন ধরনের ফুলের গাছ লাগানো হয়েছে।


সোমবার (২ ডিসেম্বর) সকালে মোগরাপাড়া চৌরাস্তার থানা রোডে সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা রহমান ফুলের বাগান উদ্বোধন করেন। এর আগে উপজেলা প্রসাশন ও সোনারগাঁ পৌরসভার সহযোগিতায় এই ময়লার ভাগাড়টি পরিষ্কারের পর ফুলের বাগানে রুপান্তর করে স্বেচ্ছাসেবী সংস্থা বিডিক্লিন সোনারগাঁও। 


সোনারগাঁওয়ের জনবহুল এই রাস্তার এক কিলোমিটারের মধ্যে উপজেলা পরিষদ, সোনারগাঁ থানা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, রেজিস্টার অফিসসহ বিভিন্ন সরকারী অফিস রয়েছে। সাধারণ জনগন ও পথচারীদের দুর্ভোগের কথা চিন্তা করে ময়লা-আবর্জনা পরিষ্কার করে সেখানে মাটি ফেলা হয়। বিভিন্ন ফুলের গাছ লাগিয়ে বাগান তৈরি করা হয়। আর বাগানটি যাতে নষ্ট না হয়, সে জন্য জাল দিয়ে আটকে দেওয়ার কথা জানান বিডি ক্লিন সোনারগাঁওয়ের সমন্বয়ক কামরুজ্জামান রানা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat