×
  • প্রকাশিত : ২০২৫-০১-০৯
  • ২৬৫ বার পঠিত

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন  লস অ্যাঞ্জেলসে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়ায় ইতালি সফর বাতিল করেছেন। তিনি রোমে পোপ ফ্রান্সিসের সাথে সাক্ষাৎ করার কথা ছিল। হোয়াইট হাউস বুধবার এই কথা বলেছে।

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কারিন জিন-পিয়েরে এক বিবৃতিতে জানিয়েছেন, লস অ্যাঞ্জেলসে বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থা, দমকল এবং জরুরি বিভাগের কর্মীদের সাথে বৈঠক করার পর আজ ভোরে ওয়াশিংটনে ফিরে এসে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।

বাইডেন প্রেসিডেন্ট হিসেবে তার সর্বশেষ বিদেশ সফরের অংশ হিসেবে বৃহস্পতিবার থেকে শনিবার ইতালি সফর করার কথা ছিল। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat