×
সদ্য প্রাপ্ত:
আসিফ নজরুলের ‘একক সিদ্ধান্তে’ বিশ্বকাপ খেলতে ভারতে যায়নি বাংলাদেশ: তদন্ত কমিটি সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণ সিলেটে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা সন্ত্রাস দমনে ক্রসফায়ারের প্রয়োজন নেই, দেশের আইনই যথেষ্ট: আইনমন্ত্রী ২৪ ঘন্টায় হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ১০৩০ চট্টগ্রাম বন্দরের কনটেইনার টার্মিনাল বিদেশীদের ইজারার সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি ঘোষণা দক্ষ জনবল তৈরি হলে ৪ বছরে রেমিট্যান্স তিনগুণ হবে : পরিকল্পনা প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরান তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে, পারমাণবিক হামলার সম্ভাবনা : টাকার কার্লসন চিকিৎসা নাকি ডিজিটাল মার্কেটিং: ডা. জাহাঙ্গীর কবির ও তাঁর প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তর ও বিএমডিসির তদন্ত
  • প্রকাশিত : ২০২৪-১২-০২
  • ২১৯ বার পঠিত
সবুজ মিয়া,কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি 

গাজীপুরের কালীগঞ্জে মাসিক চৌকিদার প্যারেড ও আইনশৃঙ্খলা সংক্রান্ত সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (০২ ডিসেম্বর) দুপুরে থানা চত্বরে এ চৌকিদার প্যারেড ও আইনশৃঙ্খলা সংক্রান্ত সভা অনুষ্ঠিত হয়।

প্যারেডে উপস্থিত থেকে সালাম গ্রহণ করেন কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিন। এ সময় অনুষ্ঠানে থানার ইন্সপেক্টর (তদন্ত) মো. রজিউল্লাহ খান, উপ পরিদর্শক মো. মনিরুজ্জামান পিপিএমসহ ৭টি ইউনিয়নের সকল দফাদার ও চৌকিদাররা উপস্থিত ছিলেন।

প্যারেডে ওসি দফাদার ও চৌকিদারদের উদ্দেশ্যে বলেন, এলাকার সকল অসামাজিক কার্যকলাপ, দূর্ঘটনাজনিত সংবাদ, জঙ্গি, চুরি, ডাকাতি, ছিনতাই, বাল্যবিবাহ, জুয়া, মাদক সেবনকারী কিংবা মাদক কারবারির সংবাদ পাইলে থানাকে অবহিত করার আহবান জানান। 

উপস্থিত দফাদার ও চৌকিদারদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে ওসি আরো জানান, গত (নভেম্বর) মাসে আপনাদের সহযোগিতায় স্থানীয় ২৮ জন মাদক কারবারি ও সেবনকারিকে পুলিশ গ্রেফতার করেছে এবং তাদের বিরুদ্ধে থানায় ১৯টি মাদকের মামলা দায়ের হয়েছে। পাশাপাশি ৫২০ পিস ইয়াবা, ৪২৫ লিটার চোলাই মদ, ৪৭০ লিটার মদ তৈরির উপকরণ, ১৯ কেজি ৭৫০ গ্রাম গাঁজা, ৩০ বোতল ফেন্সিডিল ও ৫ গ্রাম হেরোইন উদ্ধার করেছে থানা পুলিশ।

এছাড়াও দফাদার ও চৌকিদারদেরকে সতর্কতার সহিত দায়িত্ব পালনসহ থানা এলাকার আইনশৃঙ্খলা রক্ষা এবং পলাতক আসামিদেরকে গ্রেফতারের নিমিত্তে তাহাদের অবস্থান সর্ম্পকে পুলিশকে সহযোগিতার জন্য বিভিন্ন গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন ওসি।
###

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat