×
সদ্য প্রাপ্ত:
জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়ে ২৬২ কোটি ঘনফুট ঢাবি ক্যাম্পাসে শিক্ষার্থীদের গতিবিধি এবং বহিরাগতদের ওপর নজরদারি করতে চালু হচ্ছে এআই ক্যামেরা ভারতসহ ১০ দেশের ওপর শতভাগ শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের আনিসুল হকের বিরুদ্ধে ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের চার্জশিট দাখিল সরকার বিদেশি শক্তির কাছে মাথা নত করবে না: রাশেদ খাঁন ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম, বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ছে বিক্ষোভ আসিফ নজরুলের ‘একক সিদ্ধান্তে’ বিশ্বকাপ খেলতে ভারতে যায়নি বাংলাদেশ: তদন্ত কমিটি সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণ সিলেটে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা
  • প্রকাশিত : ২০২৪-১২-০২
  • ২৩৭ বার পঠিত
মাহামুদুল হাসান তৌহিদ মন্ডল,  শিবগঞ্জ (বগুড়া):   
বগুড়ার শিবগঞ্জে পুলিশের হাতে মরা গরুসহ কসাই ও তার সহযোগী আটক হওয়ার খবর পাওয়া গেছে। রবিবার দিবাগত-রাত আনুমানিক ৩টার দিকে উপজেলার পৌরসভার  অর্জুনপুর ব্রীজ এলাকা থেকে তাদের আটক করা হয়। শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল হান্নান বিষয়টি নিশ্চিত করেছে। 

আটককৃতরা হলেন, শিবগঞ্জ পৌর এলাকার রাঙ্গামাটি প্রামের ওছির ফকিরের ছেলে রাজা ফকির (৫৭) ও একই এলাকার মৃত মজি ফকিরের ছেলে শহিদুল ফকির (৪০)। 

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তির  থানা পুলিশ পৌর এলাকার অর্জুনপুর ব্রীজ এলাকায় অভিযান চালান। এসময় একটি অটোভ্যানে গরু দেখতে পায়। গরুটি মরা হওয়ায় কসাই ও তার সহযোগি শটকে পড়ার চেষ্টা করলে পুলিশ তাদের আটক করে। পুলিশ আরো জানায় মরা গরুর মাংস বাজারে বিক্রি করার জন্য প্রস্তুতি নিচ্ছেন অভিযুক্ত কসাই ও তার সহযোগি। এমন অভিযোগের প্রেক্ষিতে তাদেরকে আটক করে থানায় নেয় পুলিশ। 

অটোভ্যান চালক মকবুল বলেন, আমাকে রাত ১টার দিকে শিবগঞ্জ থেকে আদালীপুর গ্রামে নিয়ে যাওয়া হয়। গরু নিয়ে আসার সময় অর্জুনপুর ব্রীজের উপর থেকে পুলিশ আমাদের আটকে দিয়ে থানায় নিয়ে আসে। সে সময় গরুটি মরা ছিলো। 

শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল হান্নান গণমাধ্যমকে বলেন, মরা গরুর মাংস সাধারণ মানুষের মাঝে বিক্রি করার জন্য প্রস্তুতি নিচ্ছিলো, পুলিশ জানতে পেরে অভিযুক্তদের গ্রেফতার করে। এসময় গরু জাবাইয়ের কাজে ব্যবহৃত  ৩টি চাকু উদ্ধার করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat