×
সদ্য প্রাপ্ত:
ভিজিএফ কার্ড এর মাধ্যমে ২০ কেজি চাল দেওয়ার সিদ্ধান্ত ডিসেম্বরের মধ্যে ঢাকায় এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ চালু: মাহদী আমিন দেড় ঘণ্টার ব্যবধানে তিন ভূমিকম্প, কেঁপে উঠল দেশের বিভিন্ন অঞ্চল শাহজালাল বিমানবন্দরে দুই বিমানকর্মীর জুতায় মিলল ৯ কেজি স্বর্ণ শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী চট্টগ্রাম বন্দরের এনসিটি টার্মিনাল চালাবে বিদেশি অপারেটর, খসড়া চুক্তি অনুমোদন সংরক্ষিত এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টির আসন শূন্য ঘোষণা মিরপুরের সংঘর্ষে সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব আগামী দুই মাসে আসছে ১৯ কার্গো এলএনজি: পেট্রোবাংলা
  • প্রকাশিত : ২০২৪-১২-০৩
  • ১৯৬ বার পঠিত
এম এ আজিজ, ঝালকাঠি প্রতিনিধিঃ  
 ঝালকাঠির নলছিটিতে এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক কাজে লিপ্ত থাকায় কুশঙ্গল ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম এবং এক প্রবাসীর স্ত্রীকে হাতেনাতে অটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। 

সোমবার(২ডিসেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার মানপাশা বাজার এলাকায় শহিদুলের ঘর থেকে তাদের গ্রেফতার করে পুলিশ। 
পুলিশ ও স্থানীয়দেরসূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে শহিদুলের সঙ্গে একই এলাকার এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্ক চলছিল। এরই ধারাবাহিকতায় সোমবার রাতে মানপাশা বাজারের শহিদুলের বাসায় আসেন প্রবাসীর স্ত্রী। রাত গভীর হলেও প্রবাসীর স্ত্রী শহিদুলের বাসা থেকে চলে যাননি। টের পেয়ে স্থানীয়রা ওই বাসা ঘেরাও করে রেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের গ্রেফতার করে।   

নলছিটি থানার ওসি মো. আবদুস সালাম জানান, এ ঘটনা নিশ্চিত করে জানান, মানাপাশা বাজার এলাকার শহিদুলের ঘরে গভীর রাতে তারা অনৈতিক কাজে লিপ্ত থাকায় এলাকাবাসী তাদের আটক করে । খবর পেয়ে পুলিশ সেখান থেকে তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃত শহিদুল ও প্রবাসীর স্ত্রীকে মঙ্গলবার (০৩ ডিসেম্বর)আদালতে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat