×
সদ্য প্রাপ্ত:
আসিফ নজরুলের ‘একক সিদ্ধান্তে’ বিশ্বকাপ খেলতে ভারতে যায়নি বাংলাদেশ: তদন্ত কমিটি সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণ সিলেটে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা সন্ত্রাস দমনে ক্রসফায়ারের প্রয়োজন নেই, দেশের আইনই যথেষ্ট: আইনমন্ত্রী ২৪ ঘন্টায় হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ১০৩০ চট্টগ্রাম বন্দরের কনটেইনার টার্মিনাল বিদেশীদের ইজারার সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি ঘোষণা দক্ষ জনবল তৈরি হলে ৪ বছরে রেমিট্যান্স তিনগুণ হবে : পরিকল্পনা প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরান তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে, পারমাণবিক হামলার সম্ভাবনা : টাকার কার্লসন চিকিৎসা নাকি ডিজিটাল মার্কেটিং: ডা. জাহাঙ্গীর কবির ও তাঁর প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তর ও বিএমডিসির তদন্ত
  • প্রকাশিত : ২০২৪-১২-০৪
  • ২০৮ বার পঠিত

ডেস্ক রিপোর্ট

শেরপুরের নকলায় পণ্যবাহী ট্রাক চাপায় মো. তাকরিম (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে । এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন শিশুটির নানী সিন্দুরী বেগম (৬০)। আজ মঙ্গলবার বিকেলে উপজেলার ধুকুড়িয়া পশ্চিম পাড়া (ছত্রকোনা) এলাকায় ময়মনসিংহ-নালিতাবাড়ী আঞ্চলিক সড়কে ঘটনাটি ঘটে।

নিহত তাকরিম উপজেলার ২নং নকলা ইউনিয়নের ধুকুড়িয়া পশ্চিম পাড়া (ছত্রকোনা) এলাকার রেফাজ উদ্দিনের ছেলে। ৫ ভাই-বোনের মধ্যে সে সবার ছোট এবং বাবার একমাত্র ছেলে সন্তান ছিল। আহত সিন্দুরী বেগম ওই এলাকার মৃত কফিল উদ্দিনের স্ত্রী এবং নিহতের নানী।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেল সোয়া ৪টার দিকে তাকরিম রাস্তার পাশে তার নানীর বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে দৌড়ে রাস্তা পার হতে গেলে নালিতাবাড়ী থেকে শেরপুর গামী পণ্যবাহী একটি ট্রাকের চাপায় সে ঘটনাস্থলেই মারা যায়। এসময় নাতিকে রক্ষা করতে গিয়ে নানী সিন্দুরী বেগম গুরুতর আহত হন। স্থানীয়রা বৃদ্ধা সিন্দুরী বেগমকে প্রথমে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘাতক ট্রাকটি থানায় আটক রয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনী কার্যক্রম চলমান আছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat