×
সদ্য প্রাপ্ত:
জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়ে ২৬২ কোটি ঘনফুট ঢাবি ক্যাম্পাসে শিক্ষার্থীদের গতিবিধি এবং বহিরাগতদের ওপর নজরদারি করতে চালু হচ্ছে এআই ক্যামেরা ভারতসহ ১০ দেশের ওপর শতভাগ শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের আনিসুল হকের বিরুদ্ধে ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের চার্জশিট দাখিল সরকার বিদেশি শক্তির কাছে মাথা নত করবে না: রাশেদ খাঁন ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম, বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ছে বিক্ষোভ আসিফ নজরুলের ‘একক সিদ্ধান্তে’ বিশ্বকাপ খেলতে ভারতে যায়নি বাংলাদেশ: তদন্ত কমিটি সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণ সিলেটে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা
  • প্রকাশিত : ২০২৪-১২-০৪
  • ২০২ বার পঠিত
মো: খালেদ সাইফুল্লাহ কমলগঞ্জ উপজেলা প্রতিনিধি 

বিপুল উৎসাহ উদ্দীপনার সাথে আমীরে জামায়াতের সম্মেলনের প্রস্তুতি নিচ্ছে মৌলভীবাজার জেলা জামায়াত।
 বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর জননেতা ডাক্তার শফিকুর রহমান আগামী ২১ ডিসেম্বর, শনিবার, সকাল ১০টায় মৌলভীবাজার জেলা শহরে  কর্মী  সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখবেন। বিপুল উৎসাহ উদ্দীপনার সাথে প্রস্তুতি নিচ্ছে জেলা জামায়াত। 

অদ্য ২ডিসেম্বর সকাল ৯ টায় মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে সুসজ্জিত প্যান্ডেল তৈরীর লক্ষ্যে জেলা নেতৃবৃন্দ মাঠ পরিদর্শন করেন। এতে উপস্থিত ছিলেন জেলা আমীর ইঞ্জিনিয়ার মোঃ শাহেদ আলী, জেলা সেক্রেটারি  মো:ইয়ামীর আলী, জেলা সহকারী সেক্রেটারি মোঃ আলাউদ্দিন শাহ, সদর উপজেলা আমীর মোঃ ফখরুল ইসলাম, সদর উপজেলা কর্মপরিষদ সদস্য  তাওহিদ হাসান রুমি ও আব্দুল মজিদ, মোস্তফাপুর ইউনিয়ন সভাপতি মোয়াজ্জেম হোসেন জুয়েল প্রমুখ। 

এদিকে বিশাল সম্মেলনের প্রস্তুতির লক্ষ্যে  জেলা, উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড ও ইউনিট পর্যায়ে ব্যাপক প্রস্তুতি বৈঠক চলছে। জেলা প্রত্যেকটা অঞ্চলে বিপুল উৎসাহ উদ্দীপনা  দেখা যাচ্ছে। জামায়াত নেতৃবৃন্দ আশা করছেন দীর্ঘ ১৭ বছর পর আমীরে জামায়াতের উপস্থিতিতে বিজয়ের মাসে  আগামী ২১ ডিসেম্বর  উন্মুক্ত ময়দানে মুক্ত পরিবেশে নারায়ে তাকবীরের স্লোগানে মুখরিত হবে পুরো জেলা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat