×
সদ্য প্রাপ্ত:
সন্ত্রাস দমনে ক্রসফায়ারের প্রয়োজন নেই, দেশের আইনই যথেষ্ট: আইনমন্ত্রী ২৪ ঘন্টায় হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ১০৩০ চট্টগ্রাম বন্দরের কনটেইনার টার্মিনাল বিদেশীদের ইজারার সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি ঘোষণা দক্ষ জনবল তৈরি হলে ৪ বছরে রেমিট্যান্স তিনগুণ হবে : পরিকল্পনা প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরান তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে, পারমাণবিক হামলার সম্ভাবনা : টাকার কার্লসন চিকিৎসা নাকি ডিজিটাল মার্কেটিং: ডা. জাহাঙ্গীর কবির ও তাঁর প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তর ও বিএমডিসির তদন্ত রাজধানীর জাতীয় ঈদগাহ এলাকা থেকে অজ্ঞাত ২ মরদেহ উদ্ধার এসএসসি পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, জিপিএ-৫ বাড়ল ৩ হাজার ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান টানা পাঁচ দিন ভারী বৃষ্টির আশঙ্কা, সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর সতর্কসংকেত
  • প্রকাশিত : ২০২৪-১২-০৪
  • ২০৮ বার পঠিত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বরগুনার শহিদ ৩টি পরিবারকে বরগুনা জেলা জামায়াতে ইসলামী অর্থ সহায়তা প্রদান করেছে।

মঙ্গলবার বিকেলে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে বরগুনার ৩টি শহিদ পরিবার, সদর উপজেলার জাকিরতবক নামক এলাকার মো. বাবুল মিয়া, উরবুনিয়া নামক এলাকার মো. সিরাজুল ইসলাম এবং পাথরঘাটা উপজেলার গহরপুর এলাকার মো. আবুল বাশারের পরিবারকে ২ লাখ টাকা করে মোট ৬ লাখ টাকা প্রদান করেছেন জামায়াতে ইসলামী জেলা শাখার আমির অধ্যাপক মাও. মো. মহিব্বুল্লাহ হারুন।

বরগুনা সদর উপজেলা পরিষদ মিলনায়তনে মঙ্গলবার বিকেল  সাড়ে ৩টার শুরু হওয়া অনুষ্ঠানে আরও উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী বরগুনা জেলা শাখার সেক্রেটারি আসাদুজ্জামান মামুন, জেলা নায়েবে আমির মাওলানা মো. আফজালুর রহমান, পৌর আমির মাওলানা আ. জলিল, সদর উপজেলা আমির মাওলানা মো. নুরুল আমিন, তালতলী উপজেলা আমির মাওলানা মো. শাহ্ জালাল ও জেলা ছাত্র শিবিরের সভাপতি আবদুল্লাহ্ মো. সুমন প্রমুখ।

আয়োজিত সহায়তা প্রদান অনুষ্ঠানে বক্তারা বলেন, সারা দেশে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শিক্ষার্থীসহ অনেক সাধারণ জনতাও শহিদ হয়েছেন।

এরমধ্যে বরগুনার ১০ জন শহিদ হয়েছেন। এসব পরিবারের সদস্যদের জীবনমান উন্নয়নে পর্যায়ক্রমে সব পরিবারকেই জামায়াত ইসলামের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান কর হবে।

উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন ঢাকায় বরগুনার মোট ১০ জন শহিদ হন। এ ছাড়াও আহত হয়েছেন ৮৩ জন। যাদের মধ্যে গুরুতর আহত হয়েছিলেন ৬ জন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat