×
সদ্য প্রাপ্ত:
আসিফ নজরুলের ‘একক সিদ্ধান্তে’ বিশ্বকাপ খেলতে ভারতে যায়নি বাংলাদেশ: তদন্ত কমিটি সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণ সিলেটে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা সন্ত্রাস দমনে ক্রসফায়ারের প্রয়োজন নেই, দেশের আইনই যথেষ্ট: আইনমন্ত্রী ২৪ ঘন্টায় হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ১০৩০ চট্টগ্রাম বন্দরের কনটেইনার টার্মিনাল বিদেশীদের ইজারার সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি ঘোষণা দক্ষ জনবল তৈরি হলে ৪ বছরে রেমিট্যান্স তিনগুণ হবে : পরিকল্পনা প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরান তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে, পারমাণবিক হামলার সম্ভাবনা : টাকার কার্লসন চিকিৎসা নাকি ডিজিটাল মার্কেটিং: ডা. জাহাঙ্গীর কবির ও তাঁর প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তর ও বিএমডিসির তদন্ত
  • প্রকাশিত : ২০২৪-১২-০৭
  • ২১৬ বার পঠিত

জেলার শাহজাহানপুরে আজ ভোর  রাতে সড়ক দুর্ঘটনায় এক অজ্ঞাত ব্যক্তি নিহত হয়েছেন। শাজাহানপুরের সাজাপুর নামক স্থানে ঢাকা- বগুড়া মহাসড়কের ঢাকাগামী লেনে  ভোর রাত সাড়ে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

সড়ক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের উপ পরিদর্শক মোহাম্মদ আল-আমিন। জানা গেছে, শনিবার ভোরের দিকে শাজাহানপুরের সাজাপুরে মহাসড়কে এক ব্যক্তি সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে খবর পেয়ে দ্রুতই ঘটনাস্থলে পৌঁছান শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ডিউটি টিম।

সেখানে গিয়ে তারা দেখতে পান একটি মরদেহ রাস্তার পিচের সঙ্গে পিষ্ট হয়ে রয়েছে। মরদেহ শনাক্ত করার কোন উপায় নেই। পরে টহল টিম লাশের মাংসপিণ্ডগুলো একত্রিত করে  শাজাহানপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে যায়।

এ বিষয়ে জানতে চাইলে শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের উপ পরিদর্শক মোঃ আলামিন জানান, মরদেহের এমন অবস্থা যে, শনাক্ত করার কোনো উপায় নেই। লাশের সুরতহাল শেষে শহিদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ময়না তদন্তের জন্য প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat