×
সদ্য প্রাপ্ত:
ভিজিএফ কার্ড এর মাধ্যমে ২০ কেজি চাল দেওয়ার সিদ্ধান্ত ডিসেম্বরের মধ্যে ঢাকায় এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ চালু: মাহদী আমিন দেড় ঘণ্টার ব্যবধানে তিন ভূমিকম্প, কেঁপে উঠল দেশের বিভিন্ন অঞ্চল শাহজালাল বিমানবন্দরে দুই বিমানকর্মীর জুতায় মিলল ৯ কেজি স্বর্ণ শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী চট্টগ্রাম বন্দরের এনসিটি টার্মিনাল চালাবে বিদেশি অপারেটর, খসড়া চুক্তি অনুমোদন সংরক্ষিত এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টির আসন শূন্য ঘোষণা মিরপুরের সংঘর্ষে সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব আগামী দুই মাসে আসছে ১৯ কার্গো এলএনজি: পেট্রোবাংলা
  • প্রকাশিত : ২০২০-১০-২৩
  • ৩২১ বার পঠিত

স্বাধীনবাংলা, ডেস্ক নিউজঃ

দেশে গত ২৪ ঘণ্টায় আরো ১৪ করোনায় মৃত্যু বরণ করেছেন। এনিয়ে ভাইরাসটিতে মোট মারা গেলেন পাঁচ হাজার ৭৬১ জন। আক্রান্ত হিসেবে গত ২৪ ঘণ্টায় নতুন রোগী শনাক্ত হয়েছেন আরো এক হাজার ৫৮৬ জন। ফলে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়ালো তিন লাখ ৯৬ হাজার ৪১৩ জন। করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় ১১১টি পরীক্ষাগারে ১৩ হাজার ৮৫৭টি নমুনা সংগ্রহ ও ১৪ হাজার ১১৯টি নমুনা পরীক্ষা করা হয়। একই সময়ে করোনাভাইরাসে আক্রান্ত নতুন রোগী শনাক্ত হয়েছেন আরো এক হাজার ৫৮৬ জন। ফলে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল তিন লাখ ৯৬ হাজার ৪১৩ জনে।

আরোও পড়ুন: ধর্মঘট প্রত্যাহার করেছেন পণ্যবাহী নৌযান শ্রমিকরা ***

এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়িয়েছে ২২ লাখ ৩৫ হাজার ৬৮৮টি।  শুক্রবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনা বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ১১ দশমিক ২৩ শতাংশ এবং এ পর্যন্ত নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ১৭ দশমিক ৭৩ শতাংশ। আর মোট রোগী শনাক্তের তুলনায় সুস্থতার হার ৭৮ দশমিক ৭২ শতাংশ এবং মৃত্যুর হার এক দশমিক ৪৫ শতাংশ। এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরো এক হাজার ৫৩৩ জন। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়াল তিন লাখ ১২ হাজার ৬৫ জনে। গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত ১৪ জনের মধ্যে চল্লিশোর্ধ্ব একজন, পঞ্চাশোর্ধ্ব একজন এবং ষাটোর্ধ্ব ১২ জন ছিলেন। এদের মধ্যে ঢাকা বিভাগের ১২ জন এবং রাজশাহী বিভাগের ছিলেন দুইজন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat