×
সদ্য প্রাপ্ত:
সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা সন্ত্রাস দমনে ক্রসফায়ারের প্রয়োজন নেই, দেশের আইনই যথেষ্ট: আইনমন্ত্রী ২৪ ঘন্টায় হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ১০৩০ চট্টগ্রাম বন্দরের কনটেইনার টার্মিনাল বিদেশীদের ইজারার সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি ঘোষণা দক্ষ জনবল তৈরি হলে ৪ বছরে রেমিট্যান্স তিনগুণ হবে : পরিকল্পনা প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরান তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে, পারমাণবিক হামলার সম্ভাবনা : টাকার কার্লসন চিকিৎসা নাকি ডিজিটাল মার্কেটিং: ডা. জাহাঙ্গীর কবির ও তাঁর প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তর ও বিএমডিসির তদন্ত রাজধানীর জাতীয় ঈদগাহ এলাকা থেকে অজ্ঞাত ২ মরদেহ উদ্ধার এসএসসি পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, জিপিএ-৫ বাড়ল ৩ হাজার ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান
  • প্রকাশিত : ২০২৪-১২-০৮
  • ২০২ বার পঠিত
এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি:
কুমিল্লার দেবিদ্বারে একটি নির্জন ফসলি মাঠ থেকে দুই যুবকের লাশ উদ্ধার করেছে দেবিদ্ধার থানা পুলিশ।
রবিবার (৮ ডিসেম্বর) সকাল ১০টায় উপজেলার জাফরগঞ্জের দোয়াই জলা নামে একটি ফসলের মাঠ থেকে লাশ দুটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।

নিহতরা হলেন মনির হোসেন (৩২)  জাফরগঞ্জের হাজী আলি মেম্বারের বাড়ির মৃত দুলু মিয়ার ছেলে ও মোহন মিয়া (৩৫) খাগড়াছড়ি জেলার রামগড় উপজেলার রুহুল আমিনের ছেলে। তারা জাফরগঞ্জের স্থানীয় একটি ডিশ ক্যাবল নেটওয়ার্কের কাজ করতেন।
স্থানীয় সুত্রে জানা যায়, রবিবার সকাল আনুমানিক ৭টায় ফসলি জমিতে দুটি লাশ পরে আছে শুনতে পেয়ে স্থানিয়রা এসে দেখতে পায় দুটি লাশ পরে আছে। ধানক্ষেতের পাশের একটি খালি জায়গায় খড়ের ওপর হয়ে পড়ে ছিল লাশ দুটি।

জাফরগঞ্জ ইউনিয়ন পরিষদ সদস্য আমিনুল ইসলাম বলেন, সকালে আমি খবর পাই, আমার বাড়ির পাশের একটি ধানের জমিতে দুটি লাশ পাওয়া গেছে। তখন আমি ঘটনাস্থলে এসে পুলিশে খবর দিই।

এবিষয়ে জাফরগঞ্জ ডিশ ক্যাবল নেটওয়ার্কের মালিক মোহাম্মদ বদিউল আলম বলেন, মনির ও মোহন চার বছর ধরে আমার অফিসে কাজ করতো। শনিবার সন্ধ্যা ৭টায় দুই জনসহ আমার সবাই একসঙ্গে খাবার খাই। পরে তারা যে যার মতন চলে যায়। সকালে খবর পেয়ে আমি ঘটনাস্থলে এসেছি।

এবিষয়ে কুমিল্লা দেবিদ্বার ব্রাহ্মণপাড়ার সিনিয়র সহকারী পুলিশ সুপার (সার্কেল) শাহিন বলেন, ফসলি জমিতে পরে থাকা আমরা দুটি লাশ উদ্ধার করেছি। মৃত্যুর কারণ জানতে লাশ দুটি ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে  পাঠানো হয়েছে। নিহত দুই জনের সম্পর্কে তথ্য সংগ্রহ করার চেষ্টা চলছে। তাদের গায়ে কোনও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। একজনের সঙ্গে একটি মোবাইল ফোন পাওয়া গেছে। আমরা খুব দ্রুতই এই ঘটনার রহস্য উদঘাটন করবো বলে তিনি জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat