×
সদ্য প্রাপ্ত:
আসিফ নজরুলের ‘একক সিদ্ধান্তে’ বিশ্বকাপ খেলতে ভারতে যায়নি বাংলাদেশ: তদন্ত কমিটি সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণ সিলেটে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা সন্ত্রাস দমনে ক্রসফায়ারের প্রয়োজন নেই, দেশের আইনই যথেষ্ট: আইনমন্ত্রী ২৪ ঘন্টায় হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ১০৩০ চট্টগ্রাম বন্দরের কনটেইনার টার্মিনাল বিদেশীদের ইজারার সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি ঘোষণা দক্ষ জনবল তৈরি হলে ৪ বছরে রেমিট্যান্স তিনগুণ হবে : পরিকল্পনা প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরান তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে, পারমাণবিক হামলার সম্ভাবনা : টাকার কার্লসন চিকিৎসা নাকি ডিজিটাল মার্কেটিং: ডা. জাহাঙ্গীর কবির ও তাঁর প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তর ও বিএমডিসির তদন্ত
  • প্রকাশিত : ২০২৪-১২-০৯
  • ২১৫ বার পঠিত
ছাইদুল ইসলাম, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি: 
নওগাঁর ধামইরহাটে উপজেলা প্রসাশন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে ও ওয়ার্ল্ড ভিশনের সহযোগিতায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে আলোচনা সভা ও নারী জয়িতাদের  সংবর্ধনা দেওয়া হয়েছে। 

সোমবার (৯ ডিসেম্বর) দুপুর একটার সময় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা মহিলা বিষয়ক অফিসার খোন্দকার মাক্বামাম মাহমুদার সভাপতিত্বে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মোস্তাফিজুর রহমান উপজেলা পর্যায়ে অর্থনৈতিকভাবে সফল অর্জনকারী নারী, শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সফল, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করেছেন যে নারী, সমাজ উন্নয়নে অসামন্য অবদান ও সফল নারী জননী হিসেবে “জয়িতা অন্বেষণে বাংলাদেশ” শীর্ষক কার্যক্রমের আওতায় ২০২৪-২০২৫ অর্থবছরে নির্বাচিত পাঁচজন জয়ীতাদের সংবর্ধনা প্রদান করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মনছুর আলী, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার বেদারুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন অফিসার কামরুজ্জামান সরদার, ধামইরহাট এপি ওয়ার্ল্ড ভিশনের এরিয়া প্রোগ্রাম অফিসার নাথন চৌকিদার, জুনিয়র প্রোগ্রাম অফিসার রোজলীন মিতু কোরাইয়া, শারমিন আক্তার সুরভী প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat