×
সদ্য প্রাপ্ত:
সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা সন্ত্রাস দমনে ক্রসফায়ারের প্রয়োজন নেই, দেশের আইনই যথেষ্ট: আইনমন্ত্রী ২৪ ঘন্টায় হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ১০৩০ চট্টগ্রাম বন্দরের কনটেইনার টার্মিনাল বিদেশীদের ইজারার সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি ঘোষণা দক্ষ জনবল তৈরি হলে ৪ বছরে রেমিট্যান্স তিনগুণ হবে : পরিকল্পনা প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরান তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে, পারমাণবিক হামলার সম্ভাবনা : টাকার কার্লসন চিকিৎসা নাকি ডিজিটাল মার্কেটিং: ডা. জাহাঙ্গীর কবির ও তাঁর প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তর ও বিএমডিসির তদন্ত রাজধানীর জাতীয় ঈদগাহ এলাকা থেকে অজ্ঞাত ২ মরদেহ উদ্ধার এসএসসি পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, জিপিএ-৫ বাড়ল ৩ হাজার ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান
  • প্রকাশিত : ২০২৪-১২-১২
  • ২১৮ বার পঠিত
মোঃ নাজমুল হুদা, বান্দরবান দ.প্রতিনিধিঃ
বান্দরবানে একদিনের ব্যবধানে সাঙ্গু নদী থেকে অজ্ঞাতনামা  মরদেহ ও পাহাড় থেকে মানব কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১১ ডিসেম্বর) দুপুরে বান্দরবান সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ পারভেজ বিষয়টি নিশ্চিত করেন।

স্থানীয় সুত্রে জানা যায়, আজ  সাড়ে ১২ টায় বান্দরবান পৌর সভার মধ্যমপাড়া এলাকার সাঙ্গু নদীর চরে কিছু শিশু-কিশোর খেলাধুলা করছিল। এসময় নদীতে ভাসমান অবস্থায় অজ্ঞাতনামা একটি মরদেহ দেখতে পেয়ে স্থানীয়দের জানালে পুলিশকে খবর দেয় তারা।পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

এর আগে গত মঙ্গলবার বান্দরবান পৌরসভার কালাঘাটা ফেঞ্চি ঘোনা এলাকার পাহাড়ে স্থানীয়দের দেখানো স্থান থেকে একটি মানব কঙ্কালও উদ্ধার করে পুলিশ। এনিয়ে একদিনের ব্যবধানে সাঙ্গু নদী থেকে একটি অজ্ঞাতনামা মরদেহ ও পাহাড় থেকে একটি মানব কঙ্কাল উদ্ধার করা হয়েছে। সর্বশেষ তথ্য পাওয়া পর্যন্ত এদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি । 

এবিষয়ে  বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  মো. মাসুদ পারভেজ আরো জানান, গতকালের উদ্ধার করা মানব কঙ্কালটি ফরেনসিক টেষ্টের জন্য পাঠানো হয়েছে এবং আজ উদ্ধার করা মরদেহটি ময়না  তদন্তের জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট আসলে বিস্তারিত জানা যাবে। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat