×
সদ্য প্রাপ্ত:
আসিফ নজরুলের ‘একক সিদ্ধান্তে’ বিশ্বকাপ খেলতে ভারতে যায়নি বাংলাদেশ: তদন্ত কমিটি সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণ সিলেটে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা সন্ত্রাস দমনে ক্রসফায়ারের প্রয়োজন নেই, দেশের আইনই যথেষ্ট: আইনমন্ত্রী ২৪ ঘন্টায় হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ১০৩০ চট্টগ্রাম বন্দরের কনটেইনার টার্মিনাল বিদেশীদের ইজারার সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি ঘোষণা দক্ষ জনবল তৈরি হলে ৪ বছরে রেমিট্যান্স তিনগুণ হবে : পরিকল্পনা প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরান তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে, পারমাণবিক হামলার সম্ভাবনা : টাকার কার্লসন চিকিৎসা নাকি ডিজিটাল মার্কেটিং: ডা. জাহাঙ্গীর কবির ও তাঁর প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তর ও বিএমডিসির তদন্ত
  • প্রকাশিত : ২০২৪-১২-১২
  • ২১৬ বার পঠিত
এম সাহাবউদ্দিন সাবু, বরগুনা প্রতিনিধিঃ

বরগুনা সদর উপজেলার ৫নং আয়লা পাতাকাটা ইউনিয়নের আয়লা বাজারে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৪টি বসতঘর ও ১০টি দোকান সম্পূর্ণ পুড়ে গেছে।

বুধবার (১১ ডিসেম্বর) রাত দেড়টার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। প্রচণ্ড শীতে সবাই যখন ঘুমন্ত অবস্থায় ছিলো ঠিক তেমন একটা মুহূর্তে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

এসময় দোকান ও বসতঘর একই সঙ্গে থাকায় শিশু, বৃদ্ধ ও অসুস্থ রোগীদের বাঁচাতে  দ্বিগবিদ্বিগ হারিয়ে ফেলে মানুষ। পরে স্থানীয়রা এসে আগুন নেভানোর চেষ্টা করে। পরে ফায়ার সার্ভিসে খবর দিলে বরগুনা ও বেতাগীর দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

স্থানীদের বরাতে ফায়ার সার্ভিস জানায়, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আবার কিছু লোক বলছে, বাজারের পিছনে এক লোক তামাসহ যাবতীয় প্লাস্টিক দ্রব্য গলিয়ে থাকেন। ওখান থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে। প্রকৃত কারণ এখনো জানা যায়নি। 

ক্ষতিগ্রস্ত ও স্থানীয়দের ধারণা, অগ্নিকাণ্ডে প্রায় ২ থেকে ৩ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat