×
সদ্য প্রাপ্ত:
মাদারীপুরে ৮০০ কোটি টাকার সেতু, নির্মাণস্থান পরিদর্শনে এমপি জাহান্দার আলী একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ফুলগাজীতে প্রবাসীর জমিতে আগুন, শতাধিক ফলের গাছ কেটে ফেলার অভিযোগ এক গোল, দুই অ্যাসিস্টে মেসির রাজকীয় বিদায় ভিজিএফ কার্ড এর মাধ্যমে ২০ কেজি চাল দেওয়ার সিদ্ধান্ত ডিসেম্বরের মধ্যে ঢাকায় এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ চালু: মাহদী আমিন দেড় ঘণ্টার ব্যবধানে তিন ভূমিকম্প, কেঁপে উঠল দেশের বিভিন্ন অঞ্চল শাহজালাল বিমানবন্দরে দুই বিমানকর্মীর জুতায় মিলল ৯ কেজি স্বর্ণ শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী চট্টগ্রাম বন্দরের এনসিটি টার্মিনাল চালাবে বিদেশি অপারেটর, খসড়া চুক্তি অনুমোদন
  • প্রকাশিত : ২০২৪-১২-১৪
  • ২১৩ বার পঠিত
কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি 
 
উগ্র হিন্দুত্ববাদী সন্ত্রাসী সংগঠন ইসকন কর্তৃক মুসলিম আইনজীবীকে হত্যা ও দেশ বিরোধী তাদের সকল ষড়যন্ত্র বন্ধের দাবিতে গাজীপুরের কালীগঞ্জ উলামা পরিষদের আয়োজনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (১৪ ডিসেম্বর) সকালে কালীগঞ্জ আর.আর.এন. পাইলট সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে কালীগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। সেখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনশাসনেসকে (ইসকন) জঙ্গি সংগঠন হিসেবে আখ্যা দেয় স্থানীয় উলামা পরিষদের নেতৃবৃন্দ। এছাড়াও বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতকে নাক না গলানোর আহ্বানও জানানো হয়। পাশাপাশি ইসকন নিষিদ্ধের দাবি করা হয়।
 
কালীগঞ্জ উলামা পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি মুফতি মাহফুজুর রহমানের সভাপতিত্ত্বে ও সাধারণ সম্পাদক মুফতি ইমদাদুল হকের পরিচালনায় এ সময় বক্তব্য রাখেন উলামা পরিষদ নেতা মুফতি মাহবুবুর রহমান, মাওলানা ফেরদৌস খান সালেহী, মাওলানা আবু হানিফ, মুফতি মাসুম বিল্লাহ, মাওলানা জসিম উদ্দিন হাবিবি প্রমুখ।

এ সময় কালীগঞ্জ উলামা পরিষদের নেতৃবৃন্দ ছাড়াও নানা শ্রেণি পেশার ধর্মপ্রাণ মুসলমানগণ উপস্থিত ছিলেন।

সমাবেশ শেষে আইনজীবী আলিফের আত্মার মাগফেরাত কামনা ও সম্প্রীতি কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat