×
সদ্য প্রাপ্ত:
আসিফ নজরুলের ‘একক সিদ্ধান্তে’ বিশ্বকাপ খেলতে ভারতে যায়নি বাংলাদেশ: তদন্ত কমিটি সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণ সিলেটে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা সন্ত্রাস দমনে ক্রসফায়ারের প্রয়োজন নেই, দেশের আইনই যথেষ্ট: আইনমন্ত্রী ২৪ ঘন্টায় হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ১০৩০ চট্টগ্রাম বন্দরের কনটেইনার টার্মিনাল বিদেশীদের ইজারার সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি ঘোষণা দক্ষ জনবল তৈরি হলে ৪ বছরে রেমিট্যান্স তিনগুণ হবে : পরিকল্পনা প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরান তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে, পারমাণবিক হামলার সম্ভাবনা : টাকার কার্লসন চিকিৎসা নাকি ডিজিটাল মার্কেটিং: ডা. জাহাঙ্গীর কবির ও তাঁর প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তর ও বিএমডিসির তদন্ত
  • প্রকাশিত : ২০২৪-১২-১৪
  • ২০৫ বার পঠিত
কবির হোসেন স্টাফ রিপোর্টার 
বাংলাদেশে নিযুক্ত নেপালী দূতাবাস ঢাকা মিশনের ডেপুটি চিপ ললিতা শাওয়াল দেশের দ্বিতীয় ট্রানজিট পয়েন্ট বাংলাদেশ সাইড চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার রহনপুর রেলবন্দর পরিদর্শন করেছেন। রাজশাহী সার্কিট হাউস থেকে সড়কপথে বৃহস্পতিবার দুপুরের পর তিনি রহনপুর রেলবন্দরে পৌঁছান। এসময় তার সাথে ছিলেন ২য় সচিব যোজনা বামজান। রেলওয়ে উপ-পরিচালক (ইন্টারচেঞ্জ) মোঃ মিহরাবুর রশিদ খাঁন, অ্যাসিস্ট্যান্ট চিপ কমার্শিয়াল ম্যানেজার মোঃ জাহিদুল ইসলাম ও সহকারী প্রকৌশলী পাকশী মোঃ তারেকুল ইসলাম, রহনপুর রেল মাস্টার মোঃ মামুনুর রশীদসহ রেলের অন্যান্য কর্মকর্তারা।

এ সময় দূতবাস রহনপুর স্টেশন থেকে রেলের টলিতে চড়ে শিবরামপুর সীমান্ত পর্যন্ত পরিদর্শন করেন। পরে তিনি সাংবাদিকদের ব্রিফিং এ জানান, এই করিডোরটি একটি গুরুত্বপূর্ণ। এই করিডোর দিয়ে বাংলাদেশ-ভারত হয়ে নেপালের সঙ্গে ব্যবসা হচ্ছে। এই রুট দিয়ে কীটনাশক সার নেপালে যায়।
 এর ব্যাপক সুবিধা এবং বর্তমান অবস্থা আমি দেখতে এবং জানতে এসেছি।

এটা গুরুত্বপূর্ণ যে আমাদের ব্যবসায়ীরা যেন রেল করিডোর ও রেলবন্দর উভয়ই ব্যবহার করতে পারে। আমি আশা করি যে দ্বিপাক্ষিক ব্যবসা আরো জোরদার হবে। পরে বিকেলে তারা সড়কপথে রাজশাহীর উদ্দেশ্যে রওনা দেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat