×
সদ্য প্রাপ্ত:
পুলিশ সদস্যদের রাতে একা চলাচল না করার নির্দেশ নয়াদিল্লিতে বাংলাদেশ-ভারত যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক শুরু আজ মাদারীপুরে ৮০০ কোটি টাকার সেতু, নির্মাণস্থান পরিদর্শনে এমপি জাহান্দার আলী একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ফুলগাজীতে প্রবাসীর জমিতে আগুন, শতাধিক ফলের গাছ কেটে ফেলার অভিযোগ এক গোল, দুই অ্যাসিস্টে মেসির রাজকীয় বিদায় ভিজিএফ কার্ড এর মাধ্যমে ২০ কেজি চাল দেওয়ার সিদ্ধান্ত ডিসেম্বরের মধ্যে ঢাকায় এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ চালু: মাহদী আমিন দেড় ঘণ্টার ব্যবধানে তিন ভূমিকম্প, কেঁপে উঠল দেশের বিভিন্ন অঞ্চল শাহজালাল বিমানবন্দরে দুই বিমানকর্মীর জুতায় মিলল ৯ কেজি স্বর্ণ
  • প্রকাশিত : ২০২৪-১২-১৫
  • ১৭৯ বার পঠিত
রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের রাঙ্গাবালী উপজেলা শাখার উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি ক্যারিয়ার সামিট অনুষ্ঠিত হয়েছে। রাঙ্গাবালীর ২৬টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৭০০ শিক্ষার্থী এই আয়োজনে অংশগ্রহণ করেন। রবিবার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত উপজেলা সদর বাহেরচর মডেল মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।

থানা শাখার সভাপতি আব্দুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সামিটে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় তথ্য সম্পাদক আব্দুর রহিম। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন আব্দুল্লাহ আল নাহিয়ান এবং বিশেষ অতিথি ছিলেন সাবেক কেন্দ্রীয় দাওয়াহ সম্পাদক মুনতাসীর মুজাহিদ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আসাদুজ্জামান, রাঙ্গাবালী থানা শাখার জামাতে আমির মাওলানা কবির হুসাইন, জেলা সভাপতি মাহদী হাসান, বরিশাল বিশ্ববিদ্যালয়ের সভাপতি আমিনুল ইসলাম এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী মো. মুসা।

এছাড়াও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও শিক্ষিকারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সামিটে শিক্ষার্থীদের ক্যারিয়ার পরিকল্পনার বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয় এবং তাদের জন্য নানা ধরনের পরামর্শ প্রদান করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat