×
সদ্য প্রাপ্ত:
খুলনায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী চীন-বাংলাদেশ-মিয়ানমার করিডোরে ভূরাজনৈতিক শঙ্কা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী খান জাহান আলীর (রহ.) মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী একটি মহল চক্রান্ত করে শিল্প খাতে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে: স্বরাষ্ট্রমন্ত্রী শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক পূর্বাচল ৩০০ ফুট সড়কে প্রবাসীদের গাড়িতে দুর্ধর্ষ ডাকাতি: চালকসহ গ্রেফতার ৩, লুট হওয়া মালামাল উদ্ধার তাহসিফ হত্যা মামলায় আবারও ৩ দিনের রিমান্ডে দীপ রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ আন্দোলনের নামে যারা সহিংসতা করছে, তাদের উদ্দেশ্য ভিন্ন : স্বরাষ্ট্রমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-১২-১৫
  • ১৯৫ বার পঠিত
আদমদিঘী( বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার রেলওয়ে নিরাপত্তা বাহিনীর পরিদর্শক (ইন্সপেক্টর) নুর এ নবী বিদায় ও আহসান হাবিব নবাগত পরিদর্শক (ইন্সপেক্টর) শুভাগমন উপলক্ষে সম্বর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।  গত শনিবার (১৪ ডিসেম্বর)  দুপুরে সান্তাহার রেলওয়ে নিরাপত্তা বাহিনীর আয়োজনে গোয়েন্দা কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সান্তাহার রেলওয়ে নিরাপত্তা বাহিনীর ইন্সপেক্টর আহসান হাবিবের সভাপতিত্বে ও অবসরপ্রাপ্ত রেলওয়ে নিরাপত্তা বাহিনীর কর্মকর্তা গোলাম কিবরিয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রাজশাহী রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি) প্রধান সহকারী চীফ কমান্ড্যান্ট শরীফ উদ্দিন প্রাং। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সান্তাহার রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুর রহমান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন স্টেশন মাষ্টার খাতিজা খাতুন সাংবাদিক সাগর খান সান্তাহার স্টেশনে কর্মরত কর্মকর্তা  মনোয়ার হোসেন, আব্দুর রহমান শফিকুল ইসলাম প্রমুখ। আলোচনা শেষে বিদায়ী ইন্সপেক্টর নুর এ নবীর হাতে ক্রেস দিয়ে বিদায় জানায় আর নবাগত ইন্সপেক্টর আহসান হাবিবকে ক্রেস দিয়ে  বরণ করেন নিরাপত্তার বাহিনীর সদস্যরা। একই সাথে সান্তাহার ফল ব্যাবসায়ী সমিতির পক্ষ থেকে বিদায়ী ইন্সপেক্টর নুর এ নবী হাতে উপহার সামগ্রী তুলে দেওয়া হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat