×
সদ্য প্রাপ্ত:
আসিফ নজরুলের ‘একক সিদ্ধান্তে’ বিশ্বকাপ খেলতে ভারতে যায়নি বাংলাদেশ: তদন্ত কমিটি সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণ সিলেটে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা সন্ত্রাস দমনে ক্রসফায়ারের প্রয়োজন নেই, দেশের আইনই যথেষ্ট: আইনমন্ত্রী ২৪ ঘন্টায় হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ১০৩০ চট্টগ্রাম বন্দরের কনটেইনার টার্মিনাল বিদেশীদের ইজারার সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি ঘোষণা দক্ষ জনবল তৈরি হলে ৪ বছরে রেমিট্যান্স তিনগুণ হবে : পরিকল্পনা প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরান তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে, পারমাণবিক হামলার সম্ভাবনা : টাকার কার্লসন চিকিৎসা নাকি ডিজিটাল মার্কেটিং: ডা. জাহাঙ্গীর কবির ও তাঁর প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তর ও বিএমডিসির তদন্ত
  • প্রকাশিত : ২০২৪-১২-১৭
  • ২৯০ বার পঠিত
মোঃ নাজমুল হুদা, লামাঃ
মহান বিজয় দিবস উপলক্ষ্যে বান্দরবান জেলার লামা উপজেলা পরিষদ চত্বরে স্থাপিত শহীদদের স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়েছে।

১৬ ডিসেম্বর, সোমবার সকাল ৬টা ১মিনিটে মহান বিজয় দিবসের শুভ সূচনার পর উপজেলা পরিষদ, প্রশাসন ও পৌরসভার পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানান-উপজেলা নির্বাহী অফিসার (অতিরিক্ত দায়িত্ব) লাবনী আক্তার তারানা।

এরপর বন বিভাগের পক্ষ থেকে বিভাগীয় বন কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, লামা সার্কেলের পক্ষ থেকে সহকারী পুলিশ সুপার মো. নুরুল আনোয়ার, থানা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে অফিসার ইনচার্জ মো. শাহাদত হোসেন, স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে শ্রদ্ধা জানান ডা. এখিং।

এরপর শ্রদ্ধা নিবেদন করেন- উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, চতুর্থ শ্রেণি সরকারি কর্মচারী সমিতি, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড, বেসরকারি সংস্থা গ্রাউস’র বানী প্রকল্প, ম্রো সোশ্যাল কাউন্সিল, উপজেলা ও পৌর বিএনপি, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, যুবদল ও ছাত্রলদল।

এছাড়া একে একে শ্রদ্ধা জানায় সরকারী বিভিন্ন কার্যালয় ও দফতরসহ বিভিন্ন সংগঠন সংগঠন সমূহ।

শেষে মহান বিজয় দিবস উদ্‌যাপন উপলক্ষ্যে উপজেলা পরিষদ চত্বরে বিজয় মেলার আয়োজন করে উপজেলা প্রশাসন। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat